পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গুলিস্তানে পেট্রোল ঢেলে বাসে আগুন

Posted on January 3, 2014 | in Uncategorized | by

বাস_3347ঢাকা:  রাজধানীর গুলিস্তানে ঢাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বিকাল পৌনে পাঁচটার দিকে গোলাপশাহ মাজারের কাছে এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান থেকে গাজীপুরগামী ঢাকা পরিবহনের একটি বাস মাজারের কাছে আসলে কয়েকজন যুবক যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ছুটে আসে। এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud