পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গিনেজ বুকে ‘সোনার বাংলা’, পদতলে পতাকা

Posted on March 27, 2014 | in Uncategorized | by

image_83627_0ঢাকা: ৯০ কোটি টাকা খরচ করে মাঠ উপচে পড়া জনতার অংশগ্রহণে জাতীয় সংগীতের রেকর্ড গিনেজ বুকে তুলতে গিয়ে লক্ষ প্রাণের রক্ত ও অসংখ্য বীরাঙ্গনার সম্ভ্রমের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকা পদদলিত করা হয়েছে।
বুধবার ছিল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ দিবসেই লাখো কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা।’ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে অংশ নিতে কয়েক লাখ মানুষ জাতীয় পতাকা হাতে প্যারেড গ্রাউন্ডে যায়। দুই লাখ ৫৬ হাজার মানুষের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশ। মূল পর্বের আগে মঞ্চ থেকে অনুরোধ জানানো হয় পতাকা না ওঠাতে। এসময় সবাই পতাকা ফেলে দেয়। পরে ওসব পতাকা পদদলিত করেই মানুষ চলাচল করে। অনেককে পতাকার ওপর দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকলেও কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সম্পূর্ণ ব্যবস্থাপনাকে সাজানো হয়েছিল ব্লকের মাধ্যমে। কোন ব্লকে কোন প্রতিষ্ঠান থাকবে তা আগেই মাইকে ঘোষণা করা হয়। কিন্তু তা কেউ অনুসরণ করেনি।   এছাড়া আড়াই লাখ লোক গণনায় দেখানো হলেও উপস্থিত হওয়া আরো দুই লাখেরও বেশি মানুষ মূল অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান করে। উপস্থিত সবাইকে একটি করে উপহার ব্যাগ দেয়ার কথা ছিল। কিন্তু সেগুলো বেশিরভাগই দেখা দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে। অনেকে সনদও পাননি। কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিল, এখানে যারা উপস্থিত হবে তাদের প্রত্যেকেই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা। তাদের সনদ দেয়া হবে। যেন মুক্তিযোদ্ধার মর্যাদা পাওয়ার সৌভাগ্য অর্জন করতেই লাখো মানুষের ভিড় ছিল।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud