May 6, 2026
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক বেড়ে লেনদেন শুরু হয়েছে।
এদিন বেলা ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। এরপর সূচক কিছুটা কমে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১ পয়েন্ট বাড়ে, ১০টা ৪৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৭ পয়েন্ট বাড়ে, ১০টা ৫০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়ে, ১০টা ৫৫ মিনিটে সূচক ১৯ পয়েন্ট বাড়ে এবং বেলা ১১টায় সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৩৫৩ পয়েন্টে।
অন্যদিকে, বেলা ১১টা পর্যন্ত ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৩৭ পয়েন্টে।
বেলা ১১টায় ডিএসতে ১১৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ২১ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৫৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার বেলা ১১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, আরএন স্পিনিং, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট, সিএমসি কামাল, ইউনিক হোটেল, সানলাইফ ইন্সুরেন্স এবং গ্রামীণ ফোন।
অন্যদিকে বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৩ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।