পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কমলাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভাইবোন আহত

Posted on February 13, 2013 | in ইসলাম | by

ঢাকা: রাজধানীর কমলাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভাইবোন আহত হয়েছেন। এসময় তাদের কাছ থেকে ভিসা, পাসপোর্টসহ নগদ ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

আহতরা হলেন-চাঁদপুর সদরের বিশ্বপুর এলাকার আমেনা আক্তার (২৮) ও তার ভাই ইমন হোসেন রনি (২৬)।

ইমন বলেন, ‘বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটের ফ্লাইটে আমার বোনের মরিসাস যাওয়ার কথা ছিল। এজন্য মঙ্গলবার সকালে আমরা কমলাপুর ইনসাফ হোটেলে এসে উঠি। বুধবার ভোর ৫টায় বিমানবন্দরে যাওয়ার জন্য আমরা হোটেলের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এসময় সাদা রঙের একটি মাইক্রোবাসে করে ৪ ছিনতাইকারী এসে আমার ডান হাতে ছুরিকাঘাত করে পকেট থেকে টাকা ও আমার বোনের দুই হাতে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে নগদ টাকাসহ তার ভিসা ও পাসপোর্ট ছিল।’

তিনি আরও জানান, আমেনা নয়াপল্টন সুপার স্টার ট্রাভেলের মাধ্যমে মরিসাস যাচ্ছিলেন। এ ঘটনায় তারা মতিঝিল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud