পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইনকিলাবের দুঃখ প্রকাশ

Posted on January 17, 2014 | in জাতীয় | by

NEWS54স্টাফ রিপোর্টার: সংবাদ ছাপানোর জন্য দুঃখ প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষ। পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত একটি বার্তায় বলা হয়, গতকাল ১৬ই জানুয়ারি (বৃহস্পতিবার) দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হওয়ায় আমরা দুঃখিত। এ ব্যাপারে সম্পাদকের পক্ষ থেকে বলা হয়েছে যে, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। উল্লেখ্য ওই সংবাদ প্রকাশের জের ধরে গতকাল রাতে পত্রিকাটির ছাপাখানা ও সার্ভার কক্ষ সিলগালা করে দেয় পুলিশ। আটক করা হয় তিন সাংবাদিককে। প্রেস সিলগালা করায় শুক্রবার পত্রিকাটি ছাপা হয়নি। তবে আজ সকাল থেকে অনলাইন সংস্করণ চালু রাখা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud