পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বগুড়ায় বাস চাপায় ৩ জন নিহত

Posted on January 17, 2014 | in সারা দেশ | by

Road-Accident-920140110221006বগুড়া : বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ভটভটির তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে আট জন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শিবগঞ্জ থানার পাকুড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাকুড়তলা বাজারের কাছে একটি যাত্রীবাহী ভটভটি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে রংপুরগামী বসুন্ধরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভভটটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভটভটির তিন নারী যাত্রী নিহত হয়। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud