পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বগুড়ায় গণজাগরণ সমাবেশে ককটেল

Posted on January 17, 2014 | in সারা দেশ | by

Bogra_District_24236বগুড়া: বগুড়ায় ‘গণজাগরণ মঞ্চের’ সমাবেশে ৪টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।এতে কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৫টার দিকে গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটি ঘোষিত ঠাকুরগাঁও রোড মার্চকে কেন্দ্র করে শহরের সাতমাথায় সমাবেশ করছিল স্থানীয় গণজাগরণ মঞ্চ। এসময় স্থানীয় নেতাকর্মীদের বক্তব্যের এক পর্যায়ে মঞ্চের দক্ষিণ ও পশ্চিম পাশ থেকে অন্তত চারটি হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তিন থেকে চার যুবককে হামলাকারী সন্দেহে গণপিটুনি দেন গণজাগরণ কর্মীরা। এসময় ওই এলাকার টিআর বাস কাউন্টার ভাঙচুর করে তারা। পুলিশ জানান, গণজাগরণ কর্মীরা গণপিটুনি দিয়ে চারজনকে পুলিশে সোপর্দ করেছে। তবে তার গণজাগরণকর্মী নাকি হামলাকারী তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud