পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইউসিবিএল ব্যাংকে শ্রীলঙ্কা সিরিজের টিকিট

Posted on January 21, 2014 | in খেলাধুলা | by

UCB BANK LOGOঢাকা: শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে আগামী ২৪ জানুয়ারি। ইউসিবিএল ব্যাংকে কিনতে পাওয়া যাবে এই সিরিজের টিকিট। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে সফরকারীরা। ২৭ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট দিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ শুরু হবে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজের টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকদের ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হয়েছে টিকিট মূল্য। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বিসিবি। টিকিট বিক্রি করার স্বত্ব কিনে নিয়েছে এই সিরিজটির কমার্শিয়াল পার্টনার বেসরকারী ব্যাংক ইউসিবিএল। টিকিট বিক্রি শুরু হবে ২৫ জানুয়ারি। মাত্র ২০ টাকায় টেস্ট ও ৫০ টাকায় ওয়ানডে এবং টি-২০ ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাউন্টারে। ক্রিকেটপ্রেমীরা ইউক্যাশেও টিকিট পেতে পারেন। ঢাকায় ইউসিবির বিজয় নগর, মিরপুর, ধানমন্ডি, বসুন্ধরা ও উত্তরা শাখায় টিকিট বিক্রি হবে। এছাড়া চট্টগ্রামে পাওয়া যাবে দামপাড়া ও হালিশা সড়ক শাখায়।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচে হসপিটালিটি বক্সের প্রতিটি আসনের প্রতিদিনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা, আর ওয়ানডেতে পাঁচ হাজার টাকা। একইভাবে ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ডে টেস্টে ৫০০ ও ওয়ানডেতে এক হাজার, আন্তর্জাতিক গ্যালারিতে টেস্টে ১০০, ওয়ানডেতে ৩০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ডে টেস্টে ৭৫, ওয়ানডেতে ২০০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ গ্যালারিতে টেস্টে ৫০, ওয়ানডেতে ১০০ এবং পূর্ব গ্যালারিতে টেস্টে ২০ টাকা ও ওয়ানডেতে ৫০ টাকা করে টিকিটের দাম নেয়া হবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ও টি-টোয়েন্টি ম্যাচে হসপিটালিটি বক্স, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড ও আন্তর্জাতিক গ্যালারির টিকিটের দাম একই রাখা হয়েছে। তবে ক্লাব হাউসের টিকিটের দাম ৭৫ টাকা, টি-টোয়েন্টিতে ২০০ টাকা। এছাড়া টেস্টে পশ্চিম গ্যালারি ৫০ ও পূর্ব গ্যালারির টিকিটের দাম ২০ টাকা। টি-টোয়েন্টিতে নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud