April 27, 2026
ঢাকা : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টে। মঙ্গলবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিনা নোটিশে তার ঢাকা ও কক্সবাজারের বাড়িতে তল্লাশী ও পুলিশী হয়রানী কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১১ জনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সালাউদ্দিনের আইনজীবী কায়সার কামাল ও সালমা সুলতানা বলেন, ‘গত ৩০ ও ৩১ ডিসেম্বর সালাউদ্দিনের ঢাকা ও গ্রামের বাড়িতে পুলিশ বিনা নোটিশে তল্লাশী চালিয়েছে।’