April 27, 2026
শর্মিলা সিনড্রেলা: ‘বলি আর কত দিন? দিনের পর দিন ধরে একটাও পর একটা নিত্যনতুন উপাদান লাগিয়েই চলেছি মুখে কিন্তু চেহারার তো কোনো ভাববদল নেই! যা ছিলো তাই। তাহলে এতটা সময় ব্যয় করে লাভ কি?’ এমন বিরক্তিভরা বাক্য প্রতিনিয়তই ছায়া ফেলে আপনার মনে। আচ্ছা যদি বলা হয় আর নয় প্রতারণা এবার উজ্জ্বল ত্বক আর আপনার দূরত্ব মাত্র পনেরো দিনের। তাহলে? আর একবার চেষ্টা করে দেখতে দোষ কোথায়? একবার আয়নায় নিজের চেহারা দেখে শুরু করুন দিন গোনা আর ত্বকের পরিচর্যা।
ত্বক ফর্সা করার জন্য প্রথমত নজর দিতে হবে স্ক্রাবিং এর দিকে। এই কাজটা আপনার ত্বকের মরা কোষ তুলে আপনাকে করে তুলবে আরো উজ্জ্বল। স্ক্রাবিং এর উপাদান যেমন বাজার থেকে কিনতে পারবেন। চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এর জন্য বেশ মিহি করে বাটা মসুর ডালে সঙ্গে অল্প একটু টক দই ও এক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে পারেন।
তবে আপনার ত্বক তৈলাক্ত হলে দই বাদ দেওয়াই ভালো। ত্বক বুঝে ত্বকে প্যাক লাগান। যেটা ত্বকে সহ্য হয় না সেসব ত্বকে না লাগানোই ভালো। প্যাকের মধ্যে এক ফোঁটা জেরানিয়াম অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে করে ত্বকের ফর্সা ভাব বজায় থাকব।
ফেশওয়াশ ব্যবহারে ত্বক কিছুটা শুষ্ক হয়ে যায়। তাই এই সব ফেশওয়াশ এড়িয়ে যাওয়াই ভালো। ত্বক সাধারণ ত্বক হলে সাদা তিলবাটার সঙ্গে রোজ অয়েল বা ল্যাভেন্ডার অয়েল এক ফোঁটা মিশিয়ে নিতে পারেন। রাত্রে শোওয়ার সময় দু’ফোঁটা বিউটিফুল স্কিন অয়েল সমস্ত মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। এটা জিনিসটা ব্যেযবহার করতে পারেন যে কোনও বয়সেই। ধীরে ধীরে একটা পরিবর্তন আসবে আপনারে চেহারায়।
পনেরো দিন পার হবার পর আর একবার আয়নায় ভালো করে মুখটা দেখুন। কেমন উজ্জ্বল হয়ে উঠেছে না মাত্র এই ক’দিনে?