পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অভিনব বিয়ের প্রস্তাব

Posted on December 16, 2014 | in লাইফস্টাইল | by

54850_crane_topples_on_to_house_640x360_epa_nocreditনিউজ ডেস্ক: প্রেমিকাকে চমকে দিতে চেয়েছিলেন প্রেমিক। তাকে বিয়ের প্রস্তাব দিতে নিয়েছিলেন এক অভিনব পন্থা। কিন্তু তাতে তার উদ্দেশ্য তো সফল হয়ই নি, উল্টো বিশ্ব মিডিয়ায় আলোচনার খোরাক হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এ ঘটনা ঘটেছে নেদারল্যান্ডে। সেখানে এক হবু বর তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে প্রেমিকার বাড়ির সামনে স্থাপন করেছিলেন ক্রেন। সেই ক্রেনে চড়ে প্রেমিকার বাসার জানালায় গিয়ে ওই প্রস্তাব দিতে চেয়েছিলেন। কিন্তু ক্রেন উল্টে প্রেমিকার প্রতিবেশীদের বাড়ির ছাদ ভেঙে জেরবার। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের আজেলস্টাইন শহরে। সেখান এক ব্যক্তি পরিকল্পনা করেছিলেন যে একটি ক্রেন ভাড়া করে, তার ওপর চড়ে তিনি প্রেমিকার শোবার ঘরের সামনে উঠে যাবেন এবং গানের সুরে তাকে বিয়ের প্রস্তাব দেবেন। যেই ভাবা সেই কাজ। তারপর যেই না তিনি ক্রেনটিতে উঠে বসলেন, ক্রেনের লম্বা হাতলটি ভেঙে পড়লো প্রতিবেশীর ছাদের ওপর। এরপর ক্রেনের চালক যখনই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলেন ক্রেনটি সোজা ঢলে পড়লো পাশের বাড়ির দেয়ালের ওপর। আতঙ্কিত লোকজন আশেপাশের বাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করলেন। তবে এ ঘটনায় কেউ আহত হয় নি। তবে কনে রাজি হয়েছেন বিয়ের প্রস্তাবে। তারা এখন আনন্দ করছেন প্রেমিক- প্রেমিকাদের শহর প্যারিসে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud