May 27, 2026
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দলের এক স্থানীয় নেতা ও তার পরিবারের তিন সদস্যকে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার মধ্যরাতে ভালুকার হবীবাড়ি ইউনিয়নের লবণকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
ভালুকা থানার এসআই শামীম আল মামুন জানান, দুর্বৃত্তরা হবীবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, তার স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।