May 27, 2026
আর্ন্তাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা করেছে জঙ্গিরা। মঙ্গলবার সকালে অজ্ঞাত বন্দুকধারীরা ওয়ারসাক রোডের ওই স্কুলে হামলা চালায়।
এতে অন্তত ২০জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। সামরিক বাহিনী পরিচালিত এ স্কুলে ৫ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক আটকা পড়েছেন। হামলার পর স্কুলে চারপাশ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এক বিবৃতিতে তালেবান হামলার দায় স্বীকার করেছে। সেনা বাহিনীর অভিযানের জবাবে তারা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে এই জঙ্গি সংগঠন। ডন এর খবরে বলা হয় বন্দুকধারীরা সেনা বাহিনীর পোশাক পরে স্কুলে প্রবেশ করে গুলি চালায়।