পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘আর যৌথ প্রযোজনা নয়’

মেহেদী হাসান বাবু: ‘কিং খান’ শাকিবের সঙ্গে ‘বদলে যাওয়া’ অপু আর পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল সেনগুপ্তের মারদাঙ্গা অ্যাকশন – ‘সম্রাট’ সিনেমাটির টিজারে দেখা মিললো এসবের। ‍মুক্তি পেয়েই অনলাইনে ঝড় তুলেছে টিজারটি। দেড় মিনিটের টিজারে চোখে পড়লো লন্ডন, মালয়েশিয়া আর বাংলাদেশের নানা লোকেশন। খলচরিত্র মিশা সওদাগরকে নানা কুকর্মের ছক কষতে দেখা গেল। ইন্দ্রনীল আবির্ভূত হলেন মারমুখী ভূমিকায়, যেন কিসের অভিযানে নেমেছেন তিনি। এরপরই এলেন অপু। মোহনীয়া অপুকে বলিউডের কোনো নায়িকার তুলনায় কম গ্ল্যামারাস মনে হয়নি। সবশেষে অন্য রকম এক অবতারেই দেখা গেল শাকিব খানকে। ক্ষ্যাপাটে এই গ্যাংস্টারের ইচ্ছেতেই যেন হতে হবে সবকিছু।

apu+++shakib+(2)
ফেইসবুক অ্যাকাউন্টে পরিচালক মোস্তফা কামাল রাজ লিখেছেন, “দিন যাচ্ছে, ‘সম্রাট’-এর টিজার নিয়ে সাড়া যেন তত বাড়ছে।এই সাড়া- প্রতিক্রিয়ার কোনো সংজ্ঞা হয় না। ঋণী হয়ে গেলাম। এই প্রশংসার পথটা তৈরি করে দিতে অকৃপণ পরিশ্রম করেছেন শাকিব খান, তিনি কেন দেশের এক নম্বর সুপারস্টার আর ভালো অভিনেতা, এই টিজার ছাড়ার পর শিরায় শিরায় বুঝে ফেলেছি। সম্রাট চরিত্রে তাকে ছাড়া অন্য কারও কথাই ভাবিনি। ভুল যে করিনি, সবার প্রশংসাতেই বোঝা যাচ্ছে। আমার ওপর আস্থা রেখে এক্সপ্রেশন, অভিনয়ের ঢঙ, সাজগোজ সবকিছুতে পরিবর্তন এনেছেন শাকিব খান। এজন্য তার প্রতি বিশেষ ধন্যবাদ।” রাজ ধন্যবাদ জানাতে ভোলেননি সিনেমার প্রধান অভিনেত্রী অপু বিশ্বাস ও পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে।

“অপু বিশ্বাসকেও ধন্যবাদ। তাকেও নতুন অবয়বে উপস্থাপন করতে চেয়েছি, তিনি সহযোগিতা করেছেন মনোযোগী ছাত্রীর মতো। মিশা সওদাগরের তো তুলনা হয় না ! তাকেও ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ ইন্দ্রনীল সেনগুপ্তকে। বলিউড আর কলকাতার বাংলা ছবিতে কাজের ব্যস্ততার মাঝেও ‘সম্রাট’-এর জন্য সময় বের করেছেন তিনি। বন্ধুর মতো মিশেছেন আমার সাথে।” ‘সম্রাট’ সিনেমার টিজার নিয়ে অনলাইনে আলোচনার ঝড় বইছে। পর্তুগাল প্রবাসী রাজু কর্মকার লিখেছেন, “অবশেষে বাংলা সিনেমাতে একটা বড় পরিবর্তন আসছে। আমার মনে হচ্ছে, এবার সত্যিই পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়া যায়। টিজারটি দেখার পরে মনে হল এ সিনেমাটি আমাদের সবার হলে গিয়ে দেখা উচিত। সিনেমাটি বিনোদনমূলক হবে বলেই আশা করছি।”

সিনেমাভক্তদের ফেইসবুক গ্রুপ বাংলা চলচ্চিত্রের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন লিখেছেন, “আমাকে কখনও শাকিব খানের সিনেমাগুলো হলে টানেনি। তবে এখন শাকিব খানের একটি মুভি দেখার জন্য আমি অপেক্ষায় আছি। ‘সম্রাট’ সিনেমার টিজার দেখলাম। আমি শাকিব খানের ভক্ত না। কিন্তু শাকিব খান যদি এরকম সিনেমা করে তাহলে আমাদের আর যৌথ প্রযোজনার সিনেমা করা লাগবে না। সত্যি শাকিব খান একাই আমাদের ইন্ড্রাস্টি, আমাদের সেই সোনালি অতীতে ফিরিয়ে নিতে পারবে।”

একই গ্রুপের সদস্য জান্নাতুল নাইম পিয়াল লিখেছেন, “সিনেমাটির টিজার যারা দেখেছেন, প্রায় সবাই মুগ্ধ। একটা কথা মানতেই হবে, ‘দুই পৃথিবী’ বা ‘লাভ ম্যারেজে’র শাকিব খানের সাথে ‘আরও ভালোবাসবো তোমায়’ বা ‘সম্রাটে’র শাকিব খানের আকাশ পাতাল তফাৎ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সাম্প্রতিক সময়ে শাকিব খান নিজেকে পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। বাংলা চলচ্চিত্রের পালাবদল শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই।”

Posted in বিনোদন | Comments Off on ‘আর যৌথ প্রযোজনা নয়’

‘সিডাব’-এর সম্মানিত সদস্য হলেন শাবনূর

বিনােদন ডেস্ক: ১০ আগস্ট সোমবার সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিডাব) সম্মানিত সদস্য পদ লাভ করেছেন চিত্রনায়িকা শাবনূর। এর আগে তিনি সহকারী চিত্রপরিচালক সমিতির সদস্য হওয়ার জন্য আবেদন করলে আজ কার্যকরী কমিটির মিটিংয়ে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানিত সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিডাবের সভাপতি এস আই ফারুক বলেন, ‘চিত্রনায়িকা শাবনূর ছবি পরিচালনা করবেন, এটা আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। গতকাল তিনি আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য পদের জন্য আবেদন করেন। আমাদের সমিতির নিয়ম অনুযায়ী আমরা কার্যকরী কমিটির মিটিংয়ে এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি।

11060167_903484539723839_4672064606477742581_n
নতুন সদস্য গ্রহণের জন্য চলতি মাসে আমাদের সমিতিতে মোট ২৬ জন আবেদন করেছেন, এর মধ্যে ২৫ জনের ইন্টারভিউ আমরা নিয়েছি। পরে তাঁদের জানিয়ে দেওয়া হবে। চিত্রনায়িকা শাবনূর আমাদের অনেক প্রিয় একজন অভিনেত্রী। বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর অনেক অবদান আছে। সেই বিবেচনায় তাঁকে সম্মানিত সদস্য পদ দেওয়ার পক্ষে কমিটির সবাই মত দিয়েছেন। তাঁকে এই সম্মান দিতে পেরে আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে শাবনূর বলেন, ‘চলচ্চিত্র ছাড়া অন্য কিছু নিয়ে কাজ করার ইচ্ছে আমার নেই। গল্প গুছানোর কাজ করছি। নিজে পরিচালনায় আসব কি না এখনো বলতে পারছি না। তবে প্রযোজনা করব। আর পাশাপাশি পরিচালনার কাজটা শিখতে চাই, এই কারণে সিডাবের সদস্য পদ নিচ্ছি। আমি বিশ্বাস করি, কেউ যদি চলচ্চিত্র পরিচালনা করতে চায়, তাহলে তাকে অবশ্যই সহকারী চিত্রপরিচালক সমিতির সদস্য হয়ে এফডিসিতে কাজ শিখতে হবে। আমার ছবির বিষয়ে বলব, গল্প গুছানোর কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’

দীর্ঘ বিরতির পর গত ১ আগস্ট লাইট-ক্যামেরার সামনে দাঁড়ান জনপ্রিয় নায়িকা শাবনূর। বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’ ছবির একটি গানের শুটিংয়ে অংশ নেন তিনি এই দিন। তাঁর বিপরীতে অংশ নেন ছবির নায়ক শাহের খান। গানটির শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় ছবির কাজ। আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে প্রযোজনা সংস্থার।

Posted in বিনোদন | Comments Off on ‘সিডাব’-এর সম্মানিত সদস্য হলেন শাবনূর

গভীর রাতে কঙ্গনাকে যে কারণে সালমানের ফোন

salman_429401216বিনোদন ডেস্ক :
মনে হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের মাঝে নতুন এক ভক্তের খোঁজ পেলেন কঙ্গনা রনৌত। কীভাবে? জানাচ্ছেন তার নতুন ছবি ‘কাট্টি বাট্টি’র পরিচালক নিখিল আদভানি। তার কাছে ছবিটির জন্য কঙ্গনাকে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সল্লুই।

নিখিল জানান, চিত্রনাট্যটি দেখে খুবই ভালো লেগেছে সালমানের। এরপর পায়েল চরিত্রের জন্য কঙ্গনাই যুতসই হবে বলে মনে করেন তিনি। ওইদিন গভীর রাতে তিনি ফোন করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রীকে। কঙ্গনা তখন নিউইয়র্কে। সালমান তাকে জানান, পায়েল চরিত্রটি সম্ভবত তাকে ভেবেই লেখা। এরপর মুম্বাই ফিরে আসার পর তিনি চুক্তিবদ্ধ হয়ে যান ছবিটিতে।

‘কাট্টি বাট্টি’ ছবিতে কঙ্গনার সহশিল্পী ইমরান খান। এটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। এর এক সপ্তাহ আগেই মুক্তি পাবে নিখিল আদভানি পরিচালিত ‘হিরো’। এটি প্রযোজনা করেছেন সালমান। নিখিলের পরিচালনায় ‘সালাম-এ-ইশক’ ছবিতে অভিনয় করেছিলেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। তাই তাদের সম্পর্কটা দারুণ।

এদিকে সময় ফাঁকা নেই বলে সালমানের সঙ্গে ‘সুলতান’ ছবিতে কাজ করার সুযোগ খুঁইয়েছেন কঙ্গনা। এর প্রস্তাব পাওয়ার আগেই বিশাল ভরদ্বাজের ‘রঙ্গুন’ ছবি হাতে নিয়ে ফেলেছেন তিনি। তবুও ‘সুলতান’ নিয়ে তার সঙ্গে আলাদা করে বসেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। কিন্তু লাভ হয়নি।

Posted in বিনোদন | Comments Off on গভীর রাতে কঙ্গনাকে যে কারণে সালমানের ফোন

ক্যান্সার আক্রান্ত শিশুর জন্য গাইবেন তারা

232বিনোদন ডেস্ক : বাংলাদেশের স্বনামধন্য শিল্পী সমির বাউলের নাতনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ২ বছরের এই শিশুর নাম সাউদা। তার চিকিৎসার ব্যয় সংগ্রহ করতে অনুষ্ঠিত হবে লালনগীতির আসর। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সভাপতিত্ব করবেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি।

১২ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে লালন সাঁইজির বাণী পরিবেশন করবেন খ্যাতিমান বাউল শফি মন্ডল, সমির বাউল, আরিফ বাউল, রিংকু, বিউটি, লায়লা, মৌসুমী, তুলি, ভট্টো, হামিদা ও পূজাসহ আরো বাউল শিল্পীবৃন্দ।

টিকেটের মূল্য ধরা হয়েছে ২ হাজার, ১ হাজার, ৫শ ও ২শ টাকা। টিকেট পাওয়া যাবে কফি হাউজ, শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ফ্যাসন হাউজ ব্যাঙ, আজিজ মার্কেট, সালিমাবাদ টেলিকম, জুবলি মার্কেট, বাংলাবাজার, লালন একাডেমি, মিরপুর শাহ আলী দরবার শরিফে।

Posted in বিনোদন | Comments Off on ক্যান্সার আক্রান্ত শিশুর জন্য গাইবেন তারা

আসিনের বিয়ের সানাই বাজছে

asinBg_693160405বিনোদন ডেস্ক :
‘গজিনি’র প্রেম সত্যি হলো অাসিনের জীবনে! সাত বছর আগে বলিউডে নিজের প্রথম ছবিটিতে ভারতের শীর্ষ এক মোবাইল কোম্পানির মালিক সঞ্জয় সিংহানিয়ার প্রেমে পড়েছিলো তার অভিনীত চরিত্র। কে জানতো, এর কয়েক বছর পর সত্যি সত্যি তেমন একজন শিল্পপতিকেই জীবনসঙ্গী করবেন তিনি! ভারতের শীর্ষ মোবাইল কোম্পানি মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।

ঘনিষ্ঠরা জানিয়েছেন, ৩৬ বছর বয়সী রাহুলের সঙ্গে আরও আগেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাইছিলেন আসিন। কিন্তু নিজের নতুন ছবি ‘অল ইজ ওয়েল’-এর কাজ হাতে থাকায় তা ঝুলিয়ে রেখেছিলেন ২৯ বছর বয়সী এই তারকা। এ ব্যাপারে অবশ্য বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তিনি। আর এমনিতেই পেশাদারি জায়গার সঙ্গে ব্যক্তিগত জীবনকে মোটেই মেলাতে দেখা যায় না তাকে।

বিয়ে প্রসঙ্গে আসিন বলেছেন, ‘এখন আমার হাতের সব কাজ একে একে শেষ করছি। ফলে ব্যক্তিজীবনে আরও বেশি সময় দিতে পারবো। এ ছাড়া দুই বছর আগে থেকেই নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছি না।’

আসিনের ‘খিলাড়ি ৭৮৬’ ছবির সহশিল্পী বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ঘনিষ্ঠ বন্ধু হলেন রাহুল শর্মা। কয়েক বছর আগে মাইক্রোম্যাক্সের মডেল হন অক্ষয় ও টুইংকেল খান্না দম্পতি।

এদিকে আগামী ২১ আগস্ট মুক্তি পাচ্ছে আসিনের ‘অল ইজ ওয়েল’। উমেশ শুক্লার পরিচালনায় এতে আরও আছেন অভিষেক বচ্চন, ঋষি কাপুর ও সুপ্রিয়া পাঠক।

Posted in বিনোদন | Comments Off on আসিনের বিয়ের সানাই বাজছে

বালামের নতুন ভিডিও

balambg_852847729বিনোদন ডেস্ক :
বৃষ্টি ভিজছেন বালাম। বাঁ-হাত ভর্তি উল্কি। কখনও সুইমিং পুলে আধো ডুবে আছেন। মুখে আছে- ‘তুই ছাড়া সবই মেঘে ঢাকা/তুই ছাড়া যেন সবই ফাঁকা’। এটা তার নতুন গান। গতকাল রোববার (৯ আগস্ট) ইউটিউবে এর ভিডিও উন্মুক্ত হয়েছে। এতে তার সঙ্গে মডেল হয়েছেন শাওন প্রিয়াঙ্কা।

ভিডিওটির নির্দেশনা দিয়েছেন তাপস ও মুন্নি দম্পতি। এতে সহযোগী সৃজনশীল পরিচালকের দায়িত্ব পালন করেছেন ইলাজার ইসলাম ও রম্য খান।

জানা গেছে, মোবাইল ফোন রবির মিউজিক স্টেশনে ৮০৮০৪ ডায়াল করলেও শোনা যাবে গানটি। গুনগুন করতে চাইলে রবি মোবাইল থেকে ৪৯৩৯৩৭৪ লিখে পাঠাতে হবে ৮৪৬৬ নম্বরে

Posted in বিনোদন | Comments Off on বালামের নতুন ভিডিও

‘পরীমনি যেন তরুণী ববিতা!’

বিনােদন ডেস্ক: প্রযোজক-পরিচালক-অতিথি, সবাই পরীমনির মাঝে খুঁজে পেলেন ববিতাকে। প্রযোজক খোরশেদ আলম খসরু তো বলেই বসলেন, ‘গান বা ট্রেইলার যেই দেখেছে, সবাই বলেছে- এই মেয়েটিকে তো তরুণী ববিতার মতো লাগছে! সবার মুখে একই কথা। পরীমনি যেন তরুণী ববিতা! এমন মন্তব্য আমাকে আশা দিয়েছে। আমার পছন্দ ঠিক ছিল।’ এমনই কথা হয়েছে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির অডিও অ্যালবাম প্রকাশনার অনুষ্ঠানে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলন ও মধ্যাহ্নভোজের। এতে ছবির নায়িকা পরীমনি, পরিচালক এস এ হক অলিক ও প্রযোজক খোরশেদ আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নায়িকা পরীমনি বলেন, ‘এই ছবি আমার জন্য একটি চ্যালেঞ্জ। এই ছবি দেখে দর্শক আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। আপনারা জানেন যে আমি এখন পর্যন্ত অনেক ছবিতে কাজ করেছি। এর মধ্যে এই ছবিটিকে আমি বলব, একদমই মৌলিক একটা গল্প নিয়ে কাজ করা। অনেক ছবিতেই দেখা যায় যে, গল্প তামিল ছবির গল্প চুরি করে বানানো হয়। কিন্তু এই গল্পটা আমাদের গল্প, এ কারণে আমি অভিনয় করে মজা পেয়েছি। এমন ছবি দেশের চলচ্চিত্রকে আবারও ভালো অবস্থায় নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’

ছবিটির গান লিখেছেন পরিচালক নিজেই। এ ছাড়া একটি গান লিখেছেন কবির বকুল। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এসআই টুটুল, কোনাল ও হৃদয় খান।

পরিচালক এস এ হক অলিক বলেন ‘এই ছবির মাধ্যমে পরীমনি দর্শক হৃদয় জয় করতে পারবে। তার কাজ দেখে কেউ বলতে পারবে না যে এই মেয়ে নতুন কেউ।’PORI copy
ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও কারিগরি কারণে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ছবির মুক্তির তারিখটি নিশ্চিত করেছেন পরিচালকের সহকারী মোহানী মানিক। এই ছবির মধ্য দিয়েই প্রথমবারের মতো শাকিব খান ও পরীমনিকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শক।

পরিচালক এস এ হক অলিক আরো বলেন, ‘অনেকদিন পর আমার ছবি মুক্তি পাচ্ছে। ইচ্ছে ছিল ঈদে ছবিটি মুক্তি দেওয়ার। এটাও ভালো হলো, কারণ আগামী কোরবানির ঈদের আগে তেমন কোনো ছবি মুক্তি পাবে না। যে কারণে ভালো ছবি দেখার জন্য আর কোরবানির ঈদ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে না। সেন্সর বোর্ডের সদস্যরা ছবি দেখে অনেক প্রশংসা করেছিলেন, দর্শকরাও ছবি দেখে প্রশংসা করবেন।’

Posted in বিনোদন | Comments Off on ‘পরীমনি যেন তরুণী ববিতা!’

এখনো মনের মানুষ পাননি পপি

এখনো মনের মানুষ খুঁজে পাননি চলচ্চিত্র তারকা ও জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তিনি মনে করেন মনের মানুষ পাওয়ার বিষয়টি ভাগ্যের ব্যাপার। এবং আল্লাহ যার Bangla-model-popy-11-1140x1685_cভাগ্যে যাকে লিখে রেখেছেন, তারই ইচ্ছেয় তা হবে। তাই মনের মানুষের অপেক্ষায় রয়েছেন পপি।
বিবিসি বাংলা’র সঙ্গে একান্ত আলাপচারিতায় একথা জানান পপি। দেড়যুগ ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন পপি। তার রয়েছে অসংখ্য দর্শক ও ভক্ত। এখনো তিনি বিয়ে করেননি। বিয়ে অবশ্যই করবেন এবং মনের মত মানুষ পেলেই করবেন। তিন বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন পপি।
পপি বর্তমানে ব্যস্ত রয়েছেন জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনা বন্ধু’ চলচ্চিত্রের কাজ নিয়ে । এতে তার সহশিল্পী হিসাবে আছেন ডি এ তায়েব ।
পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রয়াত আব্দুলল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস। চলচ্চিত্রটি গত ২৯মে মুক্তি পায় ।
বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে পপি জানান,অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে লড়তে হয়েছে তাকেও। এজন্যে তাকে অভিনয় থেকে দূরে রেখেছেন যারা অশ্লীল চলচ্চিত্র নির্মাণ করেন তারা। কিন্তু তাও তিনি অশ্লীল ছবিতে অভিনয় করেননি বা তার নিজের অবস্থান পরিবর্তন করেননি।

Posted in বিনোদন | Comments Off on এখনো মনের মানুষ পাননি পপি

রুবাবা দৌলার অন্য ভুবন

বিনােদন ডেস্ক: প্রতিটি মানুষ তার স্বপ্নের সমান বড়। তবে কেউ কেউ ছাড়িয়ে যান নিজের স্বপ্নকেও। রুবাবা দৌলা তেমনি একজন। ছোটবেলায় ইচ্ছা ছিল আইনজীবী হওয়ার। প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম তার ফুফু। যে কারণে সংগীতশিল্পী হওয়ার স্বপ্নও হয়তো কখনও কখনও উঁকি দিয়েছে মনে। যদিও আত্মার খোরাক হিসেবে গানকে ধরে রেখেছেন এখনও।31b72357aa21eb3616630795e603ed7d-11

নিয়মিত চর্চা করেন গানের। প্রযোজনা সংস্থা জি সিরিজের ব্যানারে এর আগে মুক্তি পেয়েছে তার মিক্সড অ্যালবাম ‘যাবে যদি চল’। অ্যালবামটিতে রুবাবা দৌলা মোট দুটি গানে কণ্ঠ দিয়েছেন। তবে এসব পরিচয়ই তার গৌণ। রুবাবা দৌলার প্রধানতম পরিচয় তিনি বাংলাদেশের করপোরেট জগতের এক মহাতারকা। বর্তমানে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার এবং এম কমার্স ও পাবলিক রিলেশন বিভাগের প্রধান। টেলিকম সেক্টরে ১৭ বছরের ক্যারিয়ার তাকে দিয়েছে খ্যাতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেছেন। উচ্চতর ডিগ্রি নিয়েছেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে। টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সবশেষে ওই প্রতিষ্ঠানের চিফ কমিউনিকেশনস অফিসার পদেও কর্মরত ছিলেন। পেশাগত কাজের বাইরে তিনি সামাজিক নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। ভীষণ স্টাইলিশ রুবাবা দৌলা গলফ খেলেন নিয়মিত। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট। এছাড়া স্পেশাল অলিম্পিক, জাগো ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃৃক্ত। টাই চ্যাপ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ প্যালিয়েটিভ ফাউন্ডেশনের অন্যতম পরিচালক।

রুবাবা দৌলা ভালবাসেন গান গাইতে, শুনতে, ঘুরতে। তিনি বলেন, শুক্রবার ও শনিবার গানের রেওয়াজ করি। গজল, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও পুরনো দিনের আধুনিক গান খুব ভাল লাগে। রুবাবা দৌলা বলেন, ঘর সাজাতে পছন্দ করি। বিদেশে গেলে মোমবাতি আর তৈজসপত্র কিনি। শিল্পী কামরুল হাসানের ভাগনি রুবাবা দৌলার বাড়ির দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে শিল্পীদের চিত্রকর্ম। ঢাকার গুলশানে রুবাবার বাড়িতে অ্যান্টিক আর আধুনিকতা যেন মিলেমিশে আছে। জানালেন, সাজ-পোশাকেও তিনি এই রকম। নিত্যনতুন ফ্যাশন এলেই সঙ্গে সঙ্গে সে স্রোতে গা ভাসান না। নিজেকে কিসে মানাবে সেটি বুঝে সাজ-পোশাক পরেন।
বন্ধুদের আড্ডায় প্যান্ট, টপ, স্কার্ট, কুর্তা পরলেও তার প্রিয় পোশাক শাড়ি। অফিস থেকে শুরু করে বিশেষ দাওয়াত সব জায়গাতেই শাড়ি পরেন। মাঝে মধ্যে সালোয়ার-কামিজ বেছে নেন। দেশীয় সংস্কৃতিতে বিশ্বাসী রুবাবা বলেন, জামদানি, শিফন, জর্জেট, সিল্ক ও গাদোয়াল শাড়ি ভাল লাগে। তবে অফিসের জন্য সুতির শাড়ি বেছে নিই। আরামের জন্য কোন কিছুতে ছাড় দিই না। সাজেও কোন বাহুল্য থাকে না। চোখে ম্যাক ও শ্যানেলের পানিরোধক কাজল, ম্যাকের লিপস্টিক, ববি ব্রাউন ব্র্যান্ডের আইশ্যাডো, ল্যানকমের মাশকারা। এই হলো তার সাজ। ভারসাসে, বারবেরি ও গুচির সুগন্ধি তার প্রিয়। জুতার প্রতি খুব দুর্বল তিনি।
জুতা দেখলে কেনা চাই-ই চাই। উঁচু হিলের জুতা পছন্দ করেন। তবে ব্র্যান্ডের হতে হবে এমন কোন কথা নেই। আরামদায়ক হলেই কিনে ফেলেন। রাতে দেরি করে ঘুমাতে গেলেও ছেলে উসাইদের জন্য সাতটার মধ্যে ওঠেন। ওর স্কুলে যাওয়ার প্রস্তুতি তদারকি করে তিনিও তৈরি হন অফিসের জন্য। গ্রিন টি দিয়ে শুরু হয় সকাল। সারা দিনে প্রতি এক ঘণ্টা অন্তর গ্রিন টি খান। খাওয়া দাওয়া করেন বেশ মেপে। খাবারের তালিকা থেকে চিনি ও শর্করা বাদ দিয়েছেন। নিজেকে সুস্থ রাখতে রয়েছে সব ধরনের আয়োজন। নিজে কম খেলেও রান্না করতে ভালবাসেন। রান্নাটা শিখেছেন মা মমতাজ সুলতানার কাছ থেকে।
বাবা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মসিহ উদ দৌলা। খেতে পছন্দ ভাত, মাছ ও মাংস। উসাইদ তো মায়ের হাতের গ্রিল করা খাবার ছাড়া খেতেই চায় না। রাতের খাবার ছেলের সঙ্গেই খান। অবসরে পরিবারকে সময় দেন। ছেলেকে নিয়ে ঘুরতে যান। আর ভাইবোনদের সঙ্গে আড্ডা। মোবাইল শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে রুবাবা বলেন, মোবাইল আগে ছিল পারসন টু পারসন। বর্তমানে বিজনেস টু বিজনেস। ইন্টারনেট, ডাটা, অ্যাপস যেন মানুষের জীবনের অন্যতম অনুষঙ্গ। ইন্টারনেটের ৯৫ ভাগ সেবা আসে মোবাইল সার্ভিস থেকে। যার নেতৃত্বে রয়েছে পুরো মোবাইল শিল্প।
ডেভেলপ হয়েছে আইসিটি শিল্পের। তবে এসব উন্নয়নের পথে মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়ায় অশান্ত রাজনীতি। তবুও শিল্পটি অনেক এগিয়েছে। জীবনে অনেক দিয়েছেন শিল্পকে। আবার পেয়েছেনও ঢের। তবে থেমে থাকার মানুষ নন তিনি। নিজের মতো করেই এগিয়ে যেতে চান রুবাবা দৌলা। সুত্র…মানবজমিন

Posted in বিনোদন | Comments Off on রুবাবা দৌলার অন্য ভুবন

‘শাকিব ছাড়া কার সঙ্গে সিনেমা করব’

apu-biswas-bangladeshi-actress-photo-image-9বিনােদন ডেস্ক: : কয়েক বছর ধরে ঈদ মানেই শাকিব খান-অপু বিশ্বাস জুটির একাধিক নতুন সিনেমা। এবার তার ব্যতিক্রম হল। এই জুটির একটি সিনেমাই মুক্তি পেল। ‘লাভ ম্যারেজ’ নামের রোমান্টিক-এ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।

বরাবরের মতো শাকিবের বিপরীতে নির্মিত সিনেমাটি নিয়ে অপু আশাবাদী। সম্প্রতি ঈদ, নতুন সিনেমা নিয়ে তার সঙ্গে কথা। সে আলাপচারিতার চুম্বক অংশ তুলে ধরা হল অভিনয়ে বিরতির পর ফিরে এসে কী মনে হচ্ছে? কাউকে কি প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে?
প্রমাণ তো দিয়েছি। আগের মতোই ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছি। দর্শক আবার আমাকে গ্রহণ করেছেন। আমি নিজেকে নতুনভাবে উপস্থাপনও করছি। যুগের সঙ্গে মানিয়ে চলছি। সেটা সিনেমার গল্প থেকে শুরু করে পোশাক নির্বাচনে। কেউ বলতে পারবে না আমি সস্তা উপায়ে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছি। এখন অনেক চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, খবর বের হচ্ছে। কিন্তু দিনের শেষে ফল কী সেটা নিয়েও ভাবছে না অনেকে। আমি কাজ দিয়ে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত করেছি। মনে করি না আমি কারো প্রতিদ্বন্দ্বী। তবে একটা প্রতিযোগিতা তো আছেই। ভাল কাজের জন্য এটা দরকারও।

শাকিব খান ছাড়া নায়িকা হিসেবে আপনি কতটা সম্পূর্ণ?
এটা খুবই আপেক্ষিক প্রশ্ন এবং আপত্তিকরও। আপনিই বলুন, শাকিব খান ছাড়া আমি আর কার সঙ্গে সিনেমা করতে পারি? এক নম্বর হিরোর সঙ্গে আমার জুটি। এটা স্বীকৃত ও প্রতিষ্ঠিত। আমরা একসঙ্গে অভিনয় করা মানে প্রযোজক নিশ্চিন্ত। দর্শক আমাদের একসঙ্গে দেখতে চায়— এ অবস্থায় আমি কী করতে পারি! আর সত্যি বলতে মাঝখানে অন্য নায়কদের সঙ্গে কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি। এটাও ঠিক, দীর্ঘদিন ধরে শাকিবই আমার হিরো।

‘লাভ ম্যারেজ’ আপনার কততম চলচ্চিত্র?
এটা বলা মুশকিল। আনুমানিক হিসাবে এটা ৭০-৭৫ এর মধ্যে হবে। নায়িকা হিসেবে এতগুলো সিনেমায় অভিনয় করছি ভাবতে ভালই লাগে। তবে মনে হয় এইতো সেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এটা মনে পড়ছে যে, দেড়-দুই মাস পর আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। সবশেষ ‘দুই পৃথিবী’ সিনেমায় অভিনয় করেছি।

দর্শক ‘লাভ ম্যারেজ’ দেখবেন কেন?
এটা শাকিব খানের সিনেমা। এটা অপু বিশ্বাসের সিনেমা। এই দুটি ছাড়াও আরও কিছু কারণ আছে। রোমান্টিক-এ্যাকশন ধাঁচের গল্পটিতে প্রচুর কমেডি রয়েছে। আমি এ জাতীয় চরিত্রে কমই অভিনয় করেছি। শাকিব আর আমার দুষ্টুমিগুলো দর্শক বেশ উপভোগ করবেন বলে বিশ্বাস। সিনেমাটিতে শাকিব খানকে পুরান ঢাকার তরুণ হিসেবে দেখা যাবে। ঢাকাইয়া ভাষায় তিনি সুন্দর

অভিনয় করেছেন।
ঈদ ও ঈদের পরের ব্যস্ততা কী?
ঈদ ঢাকায় করেছি, পরিবারের সঙ্গে। ঈদের দিন ‘লাভ ম্যারেজ’ দর্শকের সঙ্গে দেখেছি। ঢাকার একাধিক প্রেক্ষাগৃহেও হাজিরা দিয়েছি। ‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে। তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এর পাশাপাশি ‘সম্রাট’ এর শুটিংয়েও অংশ নেব।
সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। সৌজন্য….দ্যা রিপাের্ট

Posted in বিনোদন | Comments Off on ‘শাকিব ছাড়া কার সঙ্গে সিনেমা করব’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud