May 1, 2026
আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। এই খবরটি সবাই জানে। তবে বেশ কয়েকদিন ধরে নিজের নতুন বইয়ের নাম প্রকাশ করবেন এমন খবর জানিয়েছিলেন হিলারি ঘনিষ্ঠরা। অবশেষে তিনি তার বইয়ের নাম প্রকাশ করলেন।
হিলারি বইটির নাম দিয়েছেন ‘হোয়াট হ্যাপেন্ড’। বইটিতে ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি সাবেক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরিচালক জেমস কোমি ও রাশিয়ার ভূমিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন বলে বইটিতে আলোচনা করা হবে বলে হিলারির পারিবারিক সূত্রে জানা যায়।
‘আমি আমার অতীতের বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমি জনতার সামনে খুবই সতর্ক ছিলাম।’ এইভাবে তিনি বইটির ভূমিকা লিখেছেন। বইটি ব্যক্তিগত রচনার বই হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর প্রকাশিত হবে। দ্য হিল