পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধানমন্ত্রিত্বের লড়াই এবার ঝুলন্ত পার্লামেন্টে

Posted on June 9, 2017 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক :শেষ পর্যন্ত কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে ব্রিটেন। পার্লামেন্ট নির্বাচনে শুক্রবার ৬৫০টি আসনের মধ্যে ৬৪৬টি আসনের ফল ঘোষণার পর এই চিত্রটিই সামনে চলে এসেছে।

বৃহস্পতিবারের মধ্যবর্তী নির্বাচনে হাউস অফ কমন্সের ৬৫০ আসনের মধ্যে ঘোষিত প্রাথমিক ফল অনুযায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৫টি, লেবার পার্টি পেয়েছে ২৬১টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি পেয়েছে ৩৫টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১২টি, ডিইউপি ১০টি ও অন্যান্য দল পেয়েছে ১৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন।

নির্বাচনে দলের ফলাফলে প্রাথমিক প্রতিক্রিয়ায় কনজারভেটিভ পার্টির এমপি নাইজেল ইভান্স বলেছেন, নির্বাচনের ফলাফল তার দলের জন্য পুরোপুরি বিপর্যয়। তিনি দাবি করেছেন, তার নিজ দলই ‘নির্বাচনী প্রচারণা ছিনতাই’ করেছে।

ঝুলন্ত পার্লামেন্ট অবশ্য ব্রিটেনের জন্য নতুন নয়। ২০১০ সালে কনজারভেটিভরা লিবারেল ডেমোক্র্যাটদের নিয়ে ঝুলন্ত পার্লামেন্ট গঠন করেছিল। এর আগে ১৯৭৪ সালে ঝুলন্ত পার্লামেন্ট গঠন করে লেবার পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল কনজারভেটিভরা। অবশ্য, ওই পার্লামেন্ট বেশি দিন টেকেনি। মাত্র আট মাসের মাথায় নতুন নির্বাচন করতে হয়েছিল।

ব্রিটিশ পার্লামেন্টের রীতি অনুযায়ী, নতুন অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী থেরেসা মে স্বপদে বহাল থাকবেন। সাধারণত: নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো প্রধানমন্ত্রী বা তার দল সরকার গঠনের উদ্যোগ নেন না। সেই সুবাদে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয়ী দল লেবার পার্টির পক্ষ থেকে তার পদত্যাগের দাবি তোলা হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud