পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিজয়ের পর টিউলিপ ও রুশনারার টুইট

Posted on June 9, 2017 | in আন্তর্জাতিক | by

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে নিজ আসন থেকে বিজয় নিশ্চিত হওয়ার পর টুইট করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। নির্বাচনে জয় পাওয়া আরেক বাংলাদেশি রুশনারা আলীও ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন।

টিউলিপ টুইটারে লিখেছেন, ‘আমার আসন হ্যাম্পস্টেড ও কিলবার্ন থেকে আবারও নির্বাচিত হতে পেরে সম্মানিত বোধ করছি। আমার প্রতি দৃঢ় সমর্থন রাখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

নির্বাচনে বিজয়ী রুশনারা আলী তার টুইটে লিখেছেন, ‘পার্লামেন্ট সদস্য হিসেবে আবারও আমাকে নির্বাচিত করায় বেথনাল গ্রিন এন্ড বো এর বাসিন্দাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এটি আমার কাছে এক সম্মানজনক প্রাপ্তি।

এর আগে টিউলিপ সিদ্দিক এবং রূপা হকের ফলাফল জানার পরও তাদেরকে শুভেচ্ছা জানিয়ে দুটি টুইট করেন রুশনারা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে নিজ নিজ আসন থেকে বিপুল ব্যবধানে জয় পান তিন বাংলাদেশি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হক। এর মধ্যে,টিউলিপ ও রূপা দ্বিতীয়বারের মতো আর রুশনারা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন।

২০১৫ সালের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে রেকর্ড বিজয় অর্জন করেন টিউলিপ,রুশনারা ও রূপা। এবারের নির্বাচনে বাংলাদেশি প্রার্থীর সংখ্যা আরও তিনজন বেড়ে ১৪ জন হয়। এদের মধ্যে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন লেবার পার্টি থেকে, একজন লিবারেল ডেমোক্র্যাট পার্টি থেকে এবং ৪জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮ জুন (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নির্বাচনে টিউলিপ বিজয়ী হয়েছেন লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে, রুশনারা বিজয়ী হয়েছেন বেন্থাল গ্রিন এন্ড বো আসন থেকে এবং রূপা বিজয়ী হয়েছেন লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে। আগের বারও তারা একই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। অনেকে তাদেরকে ‘তিন কন্যা’ হিসেবেও অভিহিত করে থাকেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud