March 14, 2026
ইফতারে ঘরে বসে তৈরি করে নিতে পারেন মজাদার আম দই। কিভাবে তৈরি করবেন আম দই তা জানালেন পলিজ কিচের সত্ত্বাধীকার পলি জামান আজকের খবর পাঠকদের জন্য তুলে ধরেছে।
উপকরণ
১ কাপ টক দই (ঘন হতে হবে / পাতলা কাপড়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে)।
১ কেজি দুধ।
১/২ কাপ চিনি।
১/২ কাপ পাকা আমের ঘন কাঁথ। প
দ্ধতি দুধ কে জ্বাল করে ১/২ কেজি করে নিন। ঘন ঘন নেরে নিন যাতে সর না পরে।
যেভাবে তৈরি করবেন-
দুধে চিনি দিয়ে আরও ১৫ মিনিট চুলায় ফুটিয়ে নিন। তারপর বেশি গরম বা বেশি ঠাণ্ডা না হয় এরকম অবস্থায় এনে তাতে টক দই আর আমের কাঁথ হালকা করে মিশিয়ে নিন। যে পাত্রে দই বসাবেন তাতে ঢেলে নিন। একটি পাতিল অল্প আঁচে ১০ মিনিট গরম কারুন। পাতিলে স্ট্যান্ড বসিয়ে তাতে দই এর পাত্র টি বসিয়ে দিন। পাতিলের উপর একটি তোয়ালে দিয়ে ঢেকে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ অল্প করে ১ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর বের করে ৩ থেকে ৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। ব্যাস হয়ে গেলো দারুন মজার আম দই।