পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বুধবার মাঠের লড়াইয়ে নামছে প্রমীলারা

Posted on September 29, 2015 | in খেলাধুলা | by

স্পােটর্স ডেস্ক: ২ ম্যাচ টোয়েন্টি২০ সিরিজের প্রথমটিতে বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা। করাচির সাউথ এন্ড ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। সব ম্যাচই পিটিভি সরাসরি সম্প্রচার করবে।
সফরকারীদের নিরাপত্তার কথা ভেবে সিরিজের ২টি টোয়েন্টি২০ ও ২টি ওয়ানডেসহ মোট ৪টি ম্যাচই হবে এই মাঠে।
সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগের দিন বিসিবি’তে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, ‘স্বাগতিকদের বিপক্ষে জয়ের জন্যই খেলবে তার দল।’Woamn-Cricket-Team(home)_th
প্রসঙ্গত, ২০০৯ এ শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর এটিই বাংলাদেশের প্রথম পাকিস্তান সফর। পাকিস্তানে চলমান অস্থির রাজনৈতিক বাস্তবতাকে আলিঙ্গন করেই সোমাবার বাংলাদেশের প্রতিনিধিরা পা রেখেছে পাকিস্তানে। সঙ্গত কারণেই সফরটি দু’দলের জন্য ঐতিহাসিকের তকমা পেয়ে গেছে। আর এমন ঐতিহাসিক সিরিজ জিততে দল ২টি দলই মরিয়া হয়ে খেলবে সেকথা বলার আর অপেক্ষা রাখে না।
তবে পরিসংখ্যান বিচারে এগিয়ে স্বাগতিকরা। ২০১১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি’র ওয়ানডে মর্যাদা পাবার পর পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ম্যাচ খেলেছে ৪টি, যেখানে কোনটিতেই জয় নেই সালমাদের।
পাকিস্তানের বিপক্ষে কোন জয় না থাকলেও এই সিরিজে সালমাদের জয়ের রসদ হিসেবে কাজ করতে পারে সবশেষ ২০১৪ এর টোয়েন্টি২০ বিশ্বকাপে জয়ের স্মৃতি। বিশ্বকাপের ওই আসরে ‘বি’ গ্রুপে থাকা দলটি গ্রুপপর্বে ৫ ম্যাচের দু’টিতে জয় পেয়েছিল। যেখানে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।
বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল : সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud