পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নাসিরের জোড়া উইকেট

Posted on September 16, 2015 | in খেলাধুলা | by

আন-অফিসিয়াল ম্যাচে আজ বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচে দুটি উইকেট তুলেছেন 54824_179নাসির হোসেন। সাজঘরে ফিরিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মৈনাক আগারওয়াল ও সুরেশ রায়নাকে। আর নাসিরের বলেই রান আউট হয়েছেন কাদের যাদব। এর আগে ভারত ‘এ’ দলে আঘাত হানেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। উইকেটের পেছনে লিটন দাসের হাতে এই দু’জনের বলেই ক্যাচ দেন উন্মুক্ত চাঁদ ও মনিশ পান্ডে। টস জিতে ভারতীয় ‘এ’ দলকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ ‘এ’ দল। বেলা ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ভারত ‘এ’ দলের সংগ্রহ ৩০ ওভার শেষে ১৫১ রান। দুই দলেই রয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক আর ভারত ‘এ’ দলের অধিনায়ক টপ অর্ডার ব্যাটসম্যান উনমুকুট ঠাকুর চাঁদ। সোমবার ঢাকা ছাড়ার আগেই অধিনায়ক মুমিনুল হক বলেন, সব ম্যাচেই জয় চায় তার দল। বিশেষ করে ওয়ানডেতে জাতীয় দলের যে জয়ের ধারা, সেটি অব্যাহত রাখতে চান তারা এ সফরে। কারণ দলে সিনিয়র কয়েকজন ক্রিকেটার না থাকলেও ম্যাচ জয়ের মতো যথেষ্ট শক্তিশালী তার দল। ওপেনিংয়ে সৌম্য সরকার, এনামুল বিজয়। এরপর লিটন কুমার দাস, রনি তালুকদার, মুমিনুল নিজে, নাসির হোসেন, শুভাগত হোমসহ বেশ অভিজ্ঞ সাইড। বোলিংয়েও তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আল আমিন ছাড়াও স্পিনে আরাফাত সানি, সাকলাইন সজিব যারা রয়েছেন, তারা ভারত ‘এ’ দলকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। বিশেষ করে ওপেনিংয়ে সৌম্য সরকার তার নিয়মিত তামিমকে ছাড়া কেমন করবেন তার একটা প্রদর্শনী হবে এ সিরিজে। অপরদিকে ভারত ‘এ’ দলে যারা রয়েছেন, এদের মধ্যে রায়না ছাড়াও জাতীয় দলের স্কোয়াডে যারা ছিলেন তারাও আছেন। কাদের, যাদব, ধাওয়াল কুলকার্নি, মনিশ পান্ডে, করন শর্মা। এ ছাড়াও আইপিএলের অভিজ্ঞতাসম্পন্ন ও রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে কড়া নাড়ছেন অনেকেই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud