May 1, 2026
অঅসিফ সুফিয়ান অর্নব: বাংলাদেশ নারী ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফরকে কেন্দ্র করে পাকিস্তানে পরিদর্শক দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। মূলত, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সচক্ষে দেখতেই সেখানে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দলটি।
শনিবার বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ক্রিকেট দলের সফরকে কেন্দ্র করে বিসিবি নিরাপত্তা কমিটির প্রধান হোসেন ইমামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল যাবে পাকিস্তানে।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে(পিসিবি) আগামীকাল(রবিবার) চিঠি পাঠাবো। সেখানে আমাদের নিরাপত্তা দলের পরিদর্শনের কথা উল্লেখ করা হবে।’
প্রসঙ্গত, আগস্ট ৩১ থেকে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত পাকিস্তানে সফর করবে বাংলাদেশ নারী দল। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে সালমা-শুকতারাদের।