পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাতক্ষীরায় সংঘর্ষে নিহত ২

Posted on August 24, 2015 | in সারা দেশ | by

photo-1440391623সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চিংড়াখালি এলাকায় ‘জমি দখলকারী ও ভূমিহীনদের’ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জেলার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, সংঘর্ষে নিহত ব্যক্তি হলেন কাজলাকাশিবাটি গ্রামের আশরাফ মীর (৪৮) ও ইসহাক গাজী (৩৫)। অন্যদিকে, ভূমিহীনদের অভিযোগ তাঁদের নেতা মনিরুল ইসলাম, নূর ইসলাম, রেজাউলসহ কয়েকজনকে পুলিশ আটক করেছে। এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

চিংড়াখালির ভূমিহীন নেতা রেজাউল, স্বপন, ছোট খোকন, খায়রুলের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৩ বছর সেখানকার খাসজমিতে ৩২০টি ভূমিহীন পরিবারের সহস্রাধিক সদস্য বসবাস করে আসছেন। কিছুদিন ধরে কালীগঞ্জের কাজলাকাশিবাটির আশরাফ মীর ও তাঁর ছেলে হোসেন মীর এ জমি দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

ভূমিহীন লোকজন ও পুলিশ জানায়, সোমবার ভোরে আশরাফ মীরের নেতৃত্বে ৫০/৬০ সশস্ত্র লোক বাড়িঘরে আকস্মিক হামলা চালায়। এ সময় পরপর কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। আতঙ্কিত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় আহত হন ভূমিহীন ফিরোজ, গফুর, মনিসহ বেশ কয়েকজন। এ ছাড়া আরো কয়েকজন নিখোঁজ হন।

স্থানীয় লোকজন জানান, কয়েকজন লোক আশরাফ মীর, তাঁর সহযোগী ইসহাক ও আবুবকরকে অস্ত্র ও বোমাসহ ধরে ফেলে। তাঁরা তাদের পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর আশরাফ ও ইসহাকের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud