পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত

Posted on August 9, 2015 | in ব্যবসা-অর্থনীতি | by

ঢাকা: বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত নতুন করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Hanging lightbulb

Hanging lightbulb

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার হলরুমে রবিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘সাশ্রয় কর জ্বালানি-বাঁচাও সম্পদ, বাঁচাও ধরণী’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে মন্ত্রি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ মূল্য সমন্বয়ের প্রয়োজন আছে বলে মনে করি। বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রচুর অর্থের যোগান দিতে হয়। বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে সরকারকে অনেক অবকাঠামোর উন্নয়ন করতে হয়। এতে করে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এ ছাড়া সরকারের নেওয়া গ্যাস অনুসন্ধান ও উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হয়। এই অর্থ আসবে কোথা থেকে? তাই মূল্য সমন্বয় করা দরকার।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান, ভূ-তত্ত্ব জরিপ অধিফতরের মহাপরিচালক ড. নিহার উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান ড. ইশতিয়াক আহমদ,জ্বালানি বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিপিসির চেয়ারম্যান এএম বদরুদ্দোজা, পেট্রোবাংলার পরিচালক (পিএসপি) প্রেকৌশলী মো. কামরুজ্জামান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud