পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাসের হার ৮.৭৩ শতাংশ, ২৭৭০৮ জিপিএ-৫ কমেছে

Posted on August 9, 2015 | in জাতীয় | by

ঢাকা: ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৯.৬০ শতাংশ। গতবার এ হার ছিল ৭৮.৩৩ শতাংশ। অর্থাৎ পাসের হার শতকরা ৮.৭৩ শতাংশ কমেছে।ls0ba4QiiEwr
মেধা নির্ধারণের মাপকাঠি জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৭০ হাজার ৬০২ জন। ফলে গতবারের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ২৭ হাজার ৭০৮ জন।
রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখান থেকেই এ তথ্য জানা যায়।
যদিও এ বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। গতবার এ সংখ্যা ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ পরীক্ষার্থী। সে হিসাবে এবারে পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। ৮৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন; যা গতবারের চেয়ে ২০১টি বেশি। পরীক্ষা কেন্দ্র গতবারের চেয়ে ৬৭টি বৃদ্ধি পেয়ে এবার ছিল ২ হাজার ৪১৯টি। এছাড়া বিদেশে ৭টি কেন্দ্র থেকে ২৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বিদেশের কেন্দ্রগুলো ছিল- দোহা, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দুবাই এবং বাহরাইন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud