পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মোদি আমার চেয়েও দক্ষ ‘ফেরিওয়ালা’

Posted on June 9, 2015 | in আন্তর্জাতিক | by

modi-manmohanআন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন মনমোহন সিংহ। বর্তমানের উচ্ছ্বসিত প্রশংসা করে প্রাক্তন প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘আমার চেয়েও বেশি দক্ষ ফেরিওয়ালা (সেলসম্যান), ইভেন্ট ম্যানেজার আমার উত্তরাধিকারী! আমার চেয়েও ভালোভাবে নিজের বক্তব্য গুছিয়ে পৌঁছে দিতে পারেন তিনি, এটা আমাকে স্বীকার করতেই হবে।’
উল্লেখ্য, কংগ্রেম ক্ষমতায় থাকাকালে মোদি বারবার মনমোহনকে ‘মৌন (নীরব) মোহন সিংহ’ বলে কটাক্ষে বিদ্ধ করেছেন। কিন্তু জবাবে প্রশংসায় ভরিয়ে দিলেন সাবেক প্রধানমন্ত্রী।
মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সম্মেলনে মনমোহন সিং মোদির অকুণ্ঠ প্রশংসা করেন। তবে সমালোচনাও যে করেননি তা নয়।
যোজনা কমিশন ‘তড়িঘড়ি তুলে দেয়া’র সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়ে মনমোহন বলেন, ‘যোজনা কমিশন দেশের তুলনামূলক গরিব, দুর্বল অঞ্চল, রাজ্যগুলিকে সহায়তা দিত। কিন্তু খুব তাড়াহুড়ো করে তা বিলোপ করে দেয়া হলো।’
যোজনা কমিশন বাতিল করে ‘নীতি আয়োগ’ নামে একটি প্রতিষ্ঠান আনা হয়েছে, যা নীতি নির্ধারক থিংকট্যাঙ্ক হিসেবে কাজ করবে। এর প্রধান প্রধানমন্ত্রী স্বয়ং।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের মতো কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা দাবি করেন, যোজনা কমিশন নীতি আয়োগের চেয়ে ভালো ছিল।
মনমোহন পণ্য পরিষেবা কর (জিএসটি) নিয়েও বিজেপির সমালোচনা করে বলেন, ‘আমাদের আমলে ওই কর চালু করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু তখন অন্তরায় হয়ে উঠেছিল বিজেপির বাধাদানের রাজনীতি।’
১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। কিন্তু মনমোহন মনে করেন, ইউপিএর সাফল্যের কাহিনী স্রেফ প্রচারের অভাবে ভুলে যাওয়া চলবে না।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud