April 29, 2026
ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাত বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলাটিম-১৩ নামে একটি জঙ্গি সংগঠন। মঙ্গলবার (০২ জুন) বিকেল সাড়ে ৫টায় এমন দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী খান ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেছেন। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল বাতেন সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।