পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ববির ‘পিকনিক’

Posted on May 29, 2015 | in বিনোদন | by

11263051_844519062262008_1268760196070028303_nবিনােদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল ইফতেখার চৌধুরী ‘পিকনিক’ নামে একটি ছবি বানাবেন। নায়িকা হিসেবে থাকবেন ববি। এবার ছবিটির দিনক্ষণ ঠিক হলো। আসছে জুনে ছবিটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন এ ছবির মূল অভিনেত্রী ববি। আর ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ওপার বাংলার নায়ক ওম।  প্রেম-ভালোবাসা আর অ্যাকশনে ভরপুর ছবি তৈরির হিড়িকের মধ্যে একটু ভিন্নমাত্রা যোগ করতে চান পরিচালক ইফতেখার চৌধুরী।  ববি বলেন, ‘এ ছবিটি সম্পূর্ন ভৌতিক ধরনার ছবি হতে যাচ্ছে। রাজধানীর ভেতরে জঙ্গলঘেরা এলাকার পাশাপাশি দেশের বাইরেও ছবিটির দৃশ্যায়ন শুরু হবে। ছবিটির কাজ জুনে শুরু হচ্ছে। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।’ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডয়া। খুব শিগগিরই এ ছবির ঘোষণা আসবে বলেও জানা যায়।  ববি অভিনীত সবশেষ ছবি ছিল ‘অ্যাকশন জেসমিন’। এটিও নিদের্শনা দেন ইফতেখার চৌধুরী।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud