পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাজীপুরে প্রাণ-আরএফএলের কর্মী ধর্ষিত, আটক ২

Posted on May 29, 2015 | in সারা দেশ | by

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই সহকর্মীকে আটক করেছে পুলিশ। শুত্রবার (২৯ মে) দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে কালীগঞ্জের মুক্তারপুর গ্রামের মো. ফারুক (২২) ও শরীফ মিয়া (২৫) নামে দুই সহকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে নরসিংদীর পলাশ এলাকায় প্রাণ আরএফএল-এর কারখানায় কাজ শেষে গাজীপুরের কালীগঞ্জে ফিরছিলেন এক নারী কর্মী (১৮)। ওই সময় নদী পার হওয়ার জন্য সহকর্মীদের সঙ্গে নৌকায় উঠেন তিনি। নৌকাটি শীতলক্ষ্যা নদীর নারগানা ঘাটে ভিড়লে সব শ্রমিক নেমে যায়।1417440978

কিন্তু নৌকার মাঝি ও স্থানীয় মোক্তারপুর গ্রামের আল আমিন (২৫) এবং ফাহিম মিয়া (২২) ওই তরুণীর মুখে গামছা বেঁধে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে মধ্যরাত পর্যন্ত পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করেন তারা। এক পর্যায়ে ওই নারী শ্রমিককে কোম্পানির আরেকটি নৌকার মাঝি ফারুক ও শরীফের কাছে রেখে চলে যান তারা। এরপর রাতভর আটকে রেখে ফারুক ও শরীফ মিলে তরুণীকে ফের ধর্ষণ করে পালিয়ে যান। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে মেয়েটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

‘পরে ভিকটিমের জবানবন্দি নিয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ফারুক ও শরীফকে আটক করা হয়,’ বলেন তিনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, আটক দুইজনকে আদালতে পাঠিয়ে ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আর ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া চলছে। ধর্ষণে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud