পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মোদির কাছে ভুল স্বীকার করবেন খালেদা: তৈরি হচ্ছে বক্তব্য

Posted on May 26, 2015 | in জাতীয় | by

নিউজ ডেস্ক: ২০১২ সালের ডিসেম্বরে সফল ভারত সফরের পর ২০১৩ সালের ৪ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে নির্ধারিত বৈঠকটি হরতালের অজুহাতে বাতিল করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘বিরাট ভুল’ করেছেন। এ ধরনের আর কোনো ‘ভুল’ করবে না বিএনপি। এই ভুলের কারণে বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কের বড় ধরনের টানাপড়েন চলছে এবং ‘দুঃসময়ে’ দিল্লি কোনো ‘সহানুভূতি’ পায়নি দলটি। আসন্ন মোদি-খালেদা বৈঠকে এই টানাপড়েনের শেষ করে বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তোলার বিষয় নিয়ে দলের শীর্ষ নেতারা আলোচনা করছেন। দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিবেশী বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা প্রত্যাশা করতে পারে দলটি। পাশাপাশি প্রতিবেশী বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণে নরেন্দ্র মোদি সরকারের সহযোগিতা চাইবেন খালেদা জিয়া।

সূত্র জানায়, আসন্ন মোদি-খালেদা বৈঠকের ব্যাপারে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে আন্তর্জাতিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাসহ আরও কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন তিনি। মোদি সরকারের নীতিনির্ধারক নেতা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তারা। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সফরসূচি সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে কী কী বিষয় তুলে ধরা হবে, তার একটি খসড়া তৈরি করা হচ্ছে। তিস্তা পানি বণ্টন চুক্তি, বাণিজ্য ঘাটতি, সীমান্ত সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করবেন তিনি। একই সঙ্গে ২০১৪ সালের ৫ জানুয়ারির সাংবিধানিক ধারাবাহিকতার দশম সংসদ নির্বাচন বাতিল করে মধ্যবর্তী নির্বাচন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার-হয়রানির বিষয়গুলো ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন খালেদা জিয়া।

সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ড. আবদুল মঈন খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, সদ্য কারামুক্ত দলের সহসভাপতি ও সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপিপন্থি বুদ্ধিজীবী ড. এমাজউদ্দীন আহমদ, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী প্রমুখ।

বিএনপির কয়েকজন নেতা বলেছেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ না করায় ‘মহাভুল’ হয়েছিল। এ ভুলের খেসারত এখনও দিচ্ছে বিএনপি। খালেদা জিয়াকে যারা ভুল বুঝিয়ে ওই ঘটনা ঘটিয়েছেন, তারা দলের অনেক ক্ষতি করেছেন। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অত্যন্ত সতর্কতার সঙ্গে সার্বিক প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়া। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বলেন, ভারত এবং কংগ্রেস সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে ২০১২ সালে সপ্তাহব্যাপী দিলি্ল সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, কংগ্রেস ও বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয় তার। দলের সাংগঠনিক কার্যক্রমে রাজ্য সফরে থাকায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud