May 3, 2026
গাজীপুর: গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় একটি ট্রাকের সঙ্গে পুলিশ বহনকারী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন আরও ১৫জন। সোমবার (২৫মে) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশঙ্কাজনক অবস্থায় আহতদের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ছয়জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।