পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কবি কাজী নজরুলের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Posted on May 25, 2015 | in জাতীয় | by

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রেম ও দ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। সোমবার (২৫ মে) ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে। কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। 25-05-15-Poet Kazi Nazrul Islam_116th Birth Anniversary-20
সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী আসাদুজ্জামান নূর কবির মাজারে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, কবি নজরুল যে মৃত্যুঞ্জয়ী তার প্রমাণ হলো, আজ আমরা যখনই কোনো সাংস্কৃতিক সংকটে পড়ি তখনই আশ্রয় খুঁজি তার কবিতায়। তিনি সব সময়ই আমাদের কাছে অনুপ্রেরণার উ‍ৎস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নজরুল এমন একজন কবি যিনি সব কালেই সমসাময়িক। যখন সন্ত্রাস জঙ্গিবাদসহ বিভিন্ন সমস্যায় জাতি আক্রান্ত হয়, তখন প্রাসঙ্গিক হয়ে ওঠে নজরুলের কবিতা-গান। তবে কবি নজরুলকে যেভাবে চর্চা করা উচিৎ ছিল ঠিক সেভাবে হচ্ছে না অভিযোগ করে কবির নাতনী খিলখিল কাজী বলেন, সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে নজরুলকে আরও বেশি বেশি চর্চার প্রয়োজন ছিল। কিন্তু তাকে সেভাবে চর্চা করা হচ্ছে না। ব্যবহার করা হচ্ছে না তার রচিত গানগুলো।
বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা:
সকাল থেকেই কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নজরুল একাডেমি, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু কবিতা পরিষদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বধর্মীয় কবিতা পরিষদসহ আরও অনেক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud