পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারতে ৩২ গাড়িতে অগ্নিসংযোগ মাওবাদীদের

Posted on May 25, 2015 | in আন্তর্জাতিক, স্বাস্থ্য | by

0332আন্তর্জাতিক ডেস্ক : বিহার-ঝাড়খণ্ডে মাওবাদীদের ডাকা দুদিনের বন্‌ধের প্রথম দিন বিহারের গয়ায় ৩২টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার ভোরে গয়ার কাছে বিষ্ণুপুর এবং তারাডিহি গ্রামের মাঝে জিটি রোডের উপর এই হামলা চালায় মাওবাদীরা।

পাটনা পুলিশের মহাপরিদর্শক কুন্দন কৃষ্ণান জানান, ২ নম্বর জাতীয় সড়কের উপর ৩২টি গাড়িতে প্রায় ৫০ জনের একটি মাওবাদী দল অগ্নিসংযোগ করে। এর মধ্যে এলপিজি সিলিন্ডার বোঝাই চারটি ট্রাক ও একটি তেলের ট্যাঙ্কার ছিল। তবে এই পাঁচটি গাড়ির চালকের কেবিনে আগুন লাগানো হয়। কোনও ভাবে তা পিছনের অংশে ছড়িয়ে পড়েনি বলে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এছাড়া যাত্রিবাহী গাড়িগুলি থেকে প্রথমে যাত্রীদের নামিয়ে দেয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিম মাওবাদীদের গ্রপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে।

গত ১৬ মে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মাওবাদী নেত্রী সরিতা ওরফে ঊর্মিলা গাঞ্জু নিহত হন। তিনি মাওবাদীদের বিহার-ঝাড়খণ্ড-ছত্তিশগড় বিশেষ আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন। ওই ঘটনার প্রতিবাদে সোম এবং মঙ্গলবার দু’দিনের জন্য বিহার-ঝাড়খণ্ড বন্‌ধের ডাক দেয় মাওবাদীরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud