পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মির্জা আব্বাসের আগাম জামিন নামঞ্জুর

Posted on May 25, 2015 | in রাজনীতি | by

24_Mirza+Abbas_High+Court_130415_0012এম এ মানিক: রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আগাম জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ এ আদেশ দেন। গত ৪ঠা মে মির্জা আব্বাসের ওই দুই মামলার জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করে আদালত। এর আগে, ১৫ই এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাসের আগাম জামিন শুনানিতে বিভক্তির আদেশ দেন। আব্বাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় জ্যেষ্ঠ বিচারপতি জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud