পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এবার খালুর বাসায় কিশোরী ধর্ষণ

Posted on May 24, 2015 | in সারা দেশ | by

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে গণধর্ষণের পর এবার খালুর বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার হলে এক কিশোরী। পুলিশ অভিযুক্ত খালু দুলাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে।Untitled-1
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড়ায় ওই কিশোরীর খালার বাসায় ১৭ মে রাতে এ ঘটনা ঘটে। কিশোরীর বাবা রবিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য এ দিন দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্ল্যাহ বলেন, ওই কিশোরী ১৭ মে তাদের কাঁচপুরের বাসা থেকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ায় খালার বাসায় বেড়াতে আসে। রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়লে খালু দুলাল মিয়া তাকে ধর্ষণ করে।’ দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর এলাকার খোরশেদ মিয়া ছেলে। ওই কিশোরীর পরিবারের বরাত দিয়ে ওসি সরাফত উল্ল্যাহ আরও বলেন, ‘ঘটনার পরের দিন সকালে কিশোরীকে দুলাল মিয়া কাঁচপুরে তার বাবার বাসায় দিয়ে আসে। তখন বিষয়টি কিশোরী তার সৎ মাকে জানায়। কিন্তু তিনি তার কথায় কান দেননি। পরে সে অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে শনিবার কাঁচপুরে এ বিষয়ে সালিশ বৈঠক বসে।’ সরাফত উল্ল্যাহ বলেন, ‘স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে দুলাল মিয়াকে আটক করে সোনারগাঁ থানা পুলিশে সোপর্দ করেন। ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় হওয়ায় সোনারগাঁ থানা পুলিশ আটক দুলাল মিয়াকে রবিবার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে।’ তিনি বলেন, ‘কিশোরীর বাবা মামলা করেছেন। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud