May 5, 2026
স্পোর্টস ডেস্ক: একদিকে ভারতের মাটিতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) অপর দিকে পাকিস্তানের মাটিতে ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। স্বাভাবিক ভাবেই সবাই চোখ রেখেছেন সেই দিকেই। কিন্তু কেউ কি বলতে পারবেন গতকাল কোন ক্রিকেটার ৯ রান দিয়ে নিয়েছেন প্রতিপক্ষের ৯ উইকেট? তবে এটা নিশ্চয় মনে আছে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলের ৭৪ রানে ১০ উইকেট নেয়ার কথা। অনিল কুমলের সেই রেকর্ডের আট বছর পর অর্থ্যাৎ ২০০৭ সালে জন্ম নেয় মুশের খান। বর্তমানে মুশের বয়স মাত্র নয়। এই বয়সেই অনুর্ধ-১৪ টুর্নামেন্টে অংশ নিয়ে প্রতিপক্ষের ৯টি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন তিনি।
গতকাল মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের কর্তৃক আয়োজিত অনুর্দ্ধ-১৪ টুর্নামেন্টের দাদার ইউনিয়নের হয়ে খেলে এক ইনিংসেই মুশের নিয়েছেন ৯ রান ৯ উইকেট! দুই দিনের ম্যাচে দাদার ইউনিয়ন হারায় ভিরারকে। দুই ইনিংস মিলিয়ে মুশের নিয়েছেন ১২ উইকেট।
ম্যাচ সেরা মুশের বলেন, ‘আমার সুযোগ ছিল ১০ উইকেট নেয়ার কিন্তু একটি ক্যাঁচ ফিল্ডারের সামনে পরে বিধায় আর নেয়া হয় নি। যাই হোক, আমি আমার পারফরমেন্সে খুশি।’
ক্রিকেট ইতিহাসে এত কম বয়সে এক ইনিংসে ৯ উইকেট বিশ্বের কেউই পায়নি। এমন কি অনিল কুমলের রেকর্ডটি বাদ দিলে আন্তর্জাতিক ক্রিকেটর কোন ফরমেটেই ৯ উইকেট নেয়ার কৃতিত্ব কারো নেই।