পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মগবাজারে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই

Posted on May 24, 2015 | in সারা দেশ | by

imagesঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় দিনে দুপুরে সেলিম (২৯) নামে এক হিসাব রক্ষক কর্মকর্তাকে গুলি করে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১টার দিকে বড় মগবাজারের ব্রাক ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। আহত সেলিম অ্যাকুয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের অ্যাকাউন্ট অফিসার। তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টুচন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত সেলিম জানান, অফিসের সহকর্মী পিন্টু দাসকে নিয়ে দুটি ব্যাগে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তিনি। পায়ে হেঁটে তারা মগবাজার ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছালে ৪/৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় তারা সেলিমের হাতে থাকা টাকার ব্যাগ ধরে টান দেয়। সেলিম বাধা দওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে। টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পিন্টু দাস।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud