পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মাইক্রোবাসে গণধর্ষণ: তদন্ত তদারকিতে পুলিশের কমিটি

Posted on May 24, 2015 | in সারা দেশ | by

গণধর্ষণস্টাফ রিপোর্টার: মাইক্রোবাসে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনা তদন্তের তদারকি করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ডিবির (উত্তর) ডিসি শেখ নাজমুল আলমকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন, গুলশান জোনের অতিরিক্ত কমিশনার মাহবুব হাসান ও ডিবির সহকারি কমিশনার ওবায়দুল হক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান সাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে যমুনা ফিউচার পার্ক থেকে কাজ সেরে ফেরার পথে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে আদিবাসী তরুণীকে ধর্ষণ করে ৫ দুর্বৃত্ত। পরে ওই তরুণীকে তারা উত্তরার জসিম উদ্দিন রোডে ফেলে রেখে যায়। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেছেন ওই তরুণী।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud