পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশ পথ হারিয়েছে

Posted on May 22, 2015 | in রাজনীতি | by

স্টাফ রিপোর্টার : বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ পথ হারিয়েছে, এই পথ খুঁজে পাওয়ার জন্য আমাদের নিজেদের ওপরে বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। তাহলেই বিদেশি প্রভূদের দিকে তাকিয়ে থাকতে হবে না। গতকাল শুক্রবার সকালে জাতীয় কবি কাজি নজরুল ইসলঅমের ১১৬তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত এক প্রতিযোগিতা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজকের শিশুদের নজরুলের কবিতা ও প্রবন্ধগুলো পড়াতে হবে। তাহলেই তারা নজরুলের চিন্তা ও চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারবে। কারণ, আজকের শিশুদের সৃজনশীলতা ও সম্ভাবনা অনেক বেশি। মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। এ থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আয়োজক সংগঠেনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।MAHBUB20150522125923

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud