পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বেগম জিয়া ও তারেক জিয়ার প্রতি নেতা-কর্মীদের আস্থা নেই

Posted on May 22, 2015 | in রাজনীতি | by

downloadকুষ্টিয়া প্রতিনিধি : “সরকার বিএনপি দলকে ভাঙার চেষ্টা করছে” এমন এক প্রশ্নের জবাবে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়ার নেতৃত্বের প্রতি যে বিএনপির নেতা-কর্মীদের আস্থা নেই তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া ইতঃপূর্বে যে সকল কর্মসূচি দিয়েছিল তা বাস্তবায়নের জন্য বিএনপির কোনো নেতা-কর্মী রাস্তায় নামেনি। এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে বেগম খালেদার বিরুদ্ধে তারা অনাস্থা ব্যক্ত করেছে। তাই এই দলের নেতৃত্বে যদি অন্যকেউ আসতে চাই তা হলে আসতেই পারে। সেটা তাদের ব্যাপার। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই। গতকাল শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়াস্থ্য নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। “সরকার গণমাধ্যমকে বিএনপির পেছনে লেলিয়ে দিয়েছে” এমন এক প্রশ্নের জবাবে হানিফ আরো বলেন, জাতীয় নেতা-কর্মীদের চিন্তা-চেতনা যদি ভিন্ন হয় তারা যদি আরেকটি দল গড়তে চাই তা হলে সেই পরামর্শ তো আর গণমাধ্যম দেয় নি। গণমাধ্যম শুধু তাদের চিন্তা চেতনাকে তুলে ধরেছে। তাই এই বিষয়টি নিয়ে গণমাধ্যমকে অভিযুক্ত করার কোনো যুক্তি নেই। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud