পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শপথ নিলেন তিন মেয়র

Posted on May 6, 2015 | in জাতীয় | by

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র শপথ নিয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৮ এপ্রিল ​এই তিন সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল করে ভোট দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেন বিএনপির সমর্থিত মেয়র প্রার্থীরা।577c2aa698322cfe639d77b5fdb0aa56-Untitled-1

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনের পরের দিন থেকে প্রায় ১০০ অভিযোগ এসেছে। এর মধ্যে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের ফল পরিবর্তন, সুনির্দিষ্ট প্রমাণসহ অন্যান্য অভিযোগ রয়েছে প্রায় অর্ধশত। বেশি অভিযোগ এসেছে চট্টগ্রামের কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে। এর পরই রয়েছে ঢাকা দক্ষিণের প্রার্থীদের অভিযোগ। কমিশন সচিবালয়ের নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতীতে কমিশন নির্বাচনের ফল পরিবর্তনের অভিযোগ এলে তা আমলে নিয়ে গেজেট প্রকাশ স্থগিত রাখত। এরপর তদন্ত করে অথবা ভোট পুনরায় গণনা করে গেজেট প্রকাশ করত। সিটি করপোরেশন নির্বাচনী আইনেও এ ধরনের সুযোগ রয়েছে। কিন্তু কমিশন এবার ভোট গ্রহণ শেষ হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে ৩০ এপ্রিল রাতে ঢাকা দক্ষিণের ৮, ৩৫ ও ৫৩ নম্বর ওয়ার্ড বাদ রেখে বাকিগুলোর গেজেট প্রকাশ করে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud