April 16, 2026
বাগেরহাট: সুন্দরবনের ভোলা নদীতে তলা ফেটে এমভি জাবা লেমুর নামে সারবাহী একটি কার্গো জাহাজ আংশিক ডুবে গেছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরা ভোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি তিনদিন আগে এ এলাকায় ভোলা নদীর চরে আটকা পড়ে। মঙ্গলবার বিকেলে সার সরিয়ে জাহাজটি উদ্ধার করার সময় এর তলা ফেটে আংশিক ডুবে যায়।