পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছবিতে চরিত্রের প্রয়োজনে নগ্ন হতেও আপত্তি নেই

Posted on May 5, 2015 | in বিনোদন | by

44926_wwwwwwবিনোদন ডেক্স: বলিউডে সানি লিওনকে ছাড়িয়ে যাচ্ছে মহেশ ভাটের পরিচালনায় ‘হেট স্টোরি ৩’ এ জেরিন খান । বর্তমান প্রতিযোগীতায় টিকে থাকতে এখন পুরোপুরি নগ্ন হয়েও নায়িকারা পর্দায় আসতে আপত্তি করছেন না অনেকেই। সেই ধারাবাহিকতায় জেরিন খান জানালেন ছবিতে চরিত্রের প্রয়োজনে নগ্ন হতেও আপত্তি নেই তার।
সম্প্রতি এক তথ্যে জানা গেছে, ‘হেট স্টোরি ৩’এ অভিনয় করতে যাচ্ছেন বলিউডের সুপার হট অভিনেত্রী জেরিন খান। এর আগে হেট স্টোরিতে অভিনয় করেছিলেন টলিউডের হার্ট থ্রুব পাওলি দাম। দ্বিতীয় পর্বে অভিনয় করেছিলেন সাবেক পর্ণ তারকা সানি লিওন। এবার পার্ট থ্রিতে দেখা যাবে জেরিনকে। এ ছাড়াও ছবিতে দেখা যাবে শর্মান জোশী, ডেইজি সাহাকে।
জানা যায়, এই ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্য রয়েছে যেখানে জেরিনের অভিনয় দেখতে উৎসুক দর্শক মহল। ছবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন জেরিন।
বললেন, ‘আমি জানি না, এই ছবির দৃশ্য নিয়ে এত কেন কথা হচ্ছে? ছবির জন্যে আমি যেকোনও ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। হেট স্টোরি একেবারেই ভিন্ন ধারার ছবি। যে কোনো দৃশ্যই হোক না কেন, আমি চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud