পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মূল রহস্যের উম্মোচন

Posted on May 5, 2015 | in ব্যবসা-অর্থনীতি | by

ঢাকা : সম্প্রতি আশুলিয়ায় কাঠগড়ায় লোমহর্ষক ব্যাংক ডাকাতির মূল রহস্যের উম্মোচন করেছে পুলিশ। আর এ ঘটনায় আটককৃত ও জড়িতরা সবাই আনসারউল্লা বাংলা টিমের সদস্য। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের এসব কথা বলেন। খন্দকার গোলাম ফারুক বলেন, আশুলিয়ায় ব্যাংক ডাকাতিসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জঙ্গি সংঘটনগুলোর তহবিল সংগ্রহ করা, ছোট-বড় বিচ্ছিন্ন প্রায় সবকটি ঘটনার সঙ্গেই জড়িত রয়েছে জেএমবি সদস্যরা। তারই সূত্র ধরে গত ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়ায় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটায়।107255_1

তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত ১০ জনের মধ্যে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর থেকে জসিম উদ্দিন ওরফে (আসাদ) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের নাম পরিচয় ইতোমধ্যেই জানা গেছে এবং তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud