পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সরকারের মাথাব্যথা তাবিথ

Posted on April 21, 2015 | in জাতীয় | by

21-04-15-Tabidth Awal Election Campaign_Mirpur-6আসাদুজ্জামান সম্রাট : ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী তাবিথ আউয়ালকে নিয়ে কপালে ভাঁজ পড়েছে সরকারের। শুরুতে তাবিথকে খুব একটা গুরুত্ব না দিলেও নির্বাচন যতোই এগিয়ে আসছে তাবিথের সম্ভাবনা উজ্জল হয়ে উঠেছে। ক্লিন ইমেজের নতুন প্রার্থী হিসেবে দলের বাইরেও একটি বাড়তি সমর্থন ঝুঁকছে তার দিকে।
একাধিক সংস্থা বিষয়টি সরকারের দৃষ্টিতে এনে বলেছে, তাবিথ আউয়াল হতে পারেন নির্বাচনের অন্যতম চমক। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সরকার সমর্থক প্রার্থী আনিসুল হককে নানাভাবে এগিয়ে রাখলেও ভোটের মাঠে তাবিথ আউয়ালকে গ্রহণ করছেন সাধারণ ভোটাররা। এক সময়ের টিভি ব্যক্তিত্ব আনিসুল হক ব্যবসায়ী মহলেও তুমুল জনপ্রিয় ব্যক্তি। রাজনীতির বাইরে থেকে এসে প্রার্থী হওয়ায় মনে করা হচ্ছিলো তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই হবে না কারো। কিন্তু দিন দিন পরিস্থিতি পাল্টে যাচ্ছে।
উচ্চ শিক্ষায় শিক্ষিত তাবিথ আউয়াল এতোদিন রাজনীতির বাইরের মানুষ হলেও আওয়ামীলীগের অনেক সংসদ সদস্য ও মন্ত্রীর সঙ্গে তার ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। জামায়াত পরিবারের জামাই হওয়ায় এই নির্বাচনে অন্য সব সিটি করপোরেশনের চেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য সবচেয়ে বেশি সক্রিয় জামায়াতে ইসলামী। নতুন প্রার্থী হওয়ায় পূর্বের কোন সফলতা-ব্যর্থতার সঙ্গে নগরবাসীর কোন সম্পর্ক নেই। ফ্রেশার হিসেবে তিনি একটি বড়ো ধরনের এ্যাডভান্টেজ পাবেন।
তাবিথ আউয়ালের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী নেতা হওয়ায় সবার সঙ্গে তার সুসম্পর্ক বিদ্যমান নেই। নির্বাচনে পরাজিত কিংবা কাজের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী এমন ব্যক্তিরা বিকল্প জায়গা খুঁজছিলেন নির্বাচনে ভোট দেয়ার জন্য। এক্ষেত্রেও তাবিথ আউয়াল তাদের পছন্দের প্রার্থী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাবিথ আউয়ালের পক্ষে গণসংযোগে নামায় বিপুল সাড়া পড়েছে। বিশেষ করে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে যারা ভোট দিতে পারেননি বা যাননি তারা সিটি নির্বাচনে ভোট দিতে পারবেন বলে আশা করছেন। এই অংশটির সমর্থন যেতে পারে তাবিথের দিকে।
কারওয়ান বাজারে খালেদা জিয়ার গণসংযোগকালে হামলার ঘটনা তাবিথের জন্য ভালো হয়েছে। সবমিলিয়ে দক্ষিণের মির্জা আব্বাসের মতোই উত্তরেও তাবিথ আউয়াল সরকারি দলের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করায় নির্বাচনে ভোট দিতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে। এছাড়া ঢাকাজুড়ে মিডিয়ার শ্যোন দৃষ্টি এড়িয়ে কারচুপি করাও কঠিন হবে। বিএনপি আশা করছে, নির্বাচনে ভোটাররা তাদের স্ব স্ব ভোট দিতে পারলে তাদের প্রার্থীরা জয়ী হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud