পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নতুন কিছু করতে চাই: জলি

Posted on April 22, 2015 | in বিনোদন | by

jply-05আব্দুর রাজ্জাক : পুরো নাম ফাল্গুনী রহমান জলি। সম্প্রতি এ লেভেল সম্পন্ন করেছেন। চার ভাইবোনের মধ্যে তৃতীয় তিনি। ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়ে ওঠা। বাবা সেলিম চৌধুরী একজন ব্যবসায়ী। মা শাহীন চৌধুরী গৃহিনী। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা খোঁজা কার্যক্রমের মাধ্যমে তিনি চূড়ান্ত পর্যায়ে এসে মনোনিত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে জাজের নতুন নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ফাল্গুনী রহমান জলি নতুন মুখ বিভাগে কথা বলেছেন নানা প্রসঙ্গেৃ
আজকের খবর : কেমন আছেন?
ফাল্গুনী রহমান জলি : [মিষ্টি একটি হাসি দিয়ে] ভালোই আছি।

আজকের খবর : জাজের সঙ্গে যুক্ত হওয়ার ঘটনাটি বলুন?
ফাল্গুনী রহমান জলি: একদিন হঠাৎ করে জানতে পারলাম জাজ মাল্টিমিডিয়া নায়িকা হিসেবে নতুন মুখ খুঁজছে। এরপর জাজের ঠিকানায় আমার মাত্র দুটি ছবি পাঠাই। এর কিছুদিন পরে জাজের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর তারা আমাকে অডিশন দেওয়ার জন্য ডাকে। অডিশন দেওয়ার কিছুদিন পরে আমাকে জানায় আমি নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছি। এরপর তারা আমাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। গত রবিবার জাজ এক অনুষ্ঠানের মাধ্যমে আমার এবং নুসরাত ফারিয়ার নাম প্রকাশ করল।
আজকের খবর : এত নায়িকার ভীড়ে নিজেকে কিভাবে আলাদাভাবে তুলে ধরবেন?
ফাল্গুনী রহমান জলি: এ বিষয়টি আসলে পুরোপুরি নির্ভর করবে আমি দর্শকদের কি দিতে পারি? নিজেকে নায়িকা হিসেবে অভিনয়ের জায়গা থেকে কতটা তুলে ধরতে পারছি। তবে অভিনয়ের জায়গা থেকে নিজেকে শতভাগ দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার মধ্যে যে ভুলগুলো আছে তা সংশোধন করতে হবে। সবসময় দর্শকদের জন্য ভালো ও নতুন কিছু করতে চাই। এরপর দেখা যাবে দর্শক আমাকে কিভাবে গ্রহন করে।
আজকের খবর : যখন আপনি জানতে পারলেন নায়িকা হিসেবে আপনি চূড়ান্তভাবে মনোনিত হয়েছেন তখন কেমন লেগেছিল?
ফাল্গুনী রহমান জলি: আমি মিডিয়াতে একেবারেই নতুন মুখ। এর আগে আমি কোথাও কোন ধরনের অভিনয় বা এ ধরনের কোন সংশ্লিষ্ট কিছুর সঙ্গে জড়িত ছিলাম না। আমি ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতাম। যেদিন আমি জানতে পারলাম নায়িকা হিসেবে মনোনিত হয়েছি তখন আমার কাছে মনে হল আকাশ ছুঁয়ে ফেলেছি। এরপরও নিজেকে অনেক কষ্ট করে দমিয়ে রেখেছি। সবেমাত্র অভিনয়ের প্রথম ধাপ শুরু। আমাকে আরও সামনে এগিয়ে যেতে হবে।
আজকের খবর : অভিনয়ের জন্য বিশেষ কি কি প্রস্তুতি নিচ্ছেন?
ফাল্গুনী রহমান জলি: চূড়ান্ত হওয়ার পরেই অভিনয় নাচ এবং ফাইট এ তিনটি বিষয়ে নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এখনও শেষ হয়নি। এছাড়া জাজ এর নায়িকা হিসেবে যারা তাদের সঙ্গে কাজ করেছে। তাদেরকে ভারতে পাঠিয়েছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য। মে মাসর প্রথম সপ্তাহে প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছি আমি। ছোট বেলায় শিশু একাডেমিতে গানে এবং নাচ শিখেছি।
আজকের খবর : নায়িকা হিসেবে কাকে অনুসরণ করেন?
ফাল্গুনী রহমান জলি: অভিনেত্রী শাবনূর আপুর অভিনয় আমার কাছে দারুণ লাগে। যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তার অভিনয় দেখে আমি যেমন কাঁদতে পারি আবার হাসতেও পারি। একজন অভিনেত্রীর অভিনয় দেখে একজন দর্শক হিসেবে যখন এ অনুভূতিটা আসবে তখন অভিনয় করাটা আমার কাছে স্বার্থক মনে হবে। যা আমি শাবনূর আপুর অভিনয়ের ক্ষেত্রে দেখতে পেয়েছি। শাবনূর আপুর অভিনয় এক কথায় অসাধারণ। যা আমাকে বারবার মুগ্ধ করে।
আজকের খবর : জাজের সঙ্গে অভিনয়ের জন্য কত বছরের জন্য চুক্তি হয়েছেন, বা জাজ এর বাইরে অন্যকোন পরিচালক বা প্রতিষ্ঠান এর সঙ্গে কাজ করতে পারবেন কিনা?
ফাল্গুনী রহমান জলি: যেহেতু জাজ আমাকে নায়িকা হিসেবে নিয়ে এসেছে। সেহেতু তাদের সঙ্গে কাজ করার একটি বাধ্যবাধ্যকতা থাকবে। কিন্তু জাজের সঙ্গে আমার কোন চুক্তি বা এ ধরনের কোন বিষয় সম্পন্ন হয়নি। তবে এটুকু বলতে পারি জাজ যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি অন্যকোন পরিচালক বা প্রতিষ্ঠান এর সঙ্গে কাজ করতে পারব। এ বিষয়টি সম্পূর্ণ এখন জাজের উপর নির্ভর করছে।
আজকের খবর : আপনি কোথায় পড়াশোনা করছেন?
ফাল্গুনী রহমান জলি: গুলশান ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর এ লেভেল সম্পন্ন করেছি। আমি স্কুললেও এখানে পড়েছি। এখনতো অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে হবে। এরমধ্যেও সময় করে পড়াশোনা চালিয়ে যাব। আমার ইচ্ছে আছে অভিনয়ের উপরে উচ্চতর ডিগ্রি নেওয়ার। এখনতো সবে মাত্র ক্যারিয়ারে পথচলা শুরু। চলচ্চিত্র জগতে পুরোপুরি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই এসেছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পথ চলাটাই এখন মুখ্য বিষয়।
আজকের খবর : আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
ফাল্গুনী রহমান জলি: আপনাকে এবং অনেক ধন্যবাদ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud