পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিকিনিতে কেটের ‘না’!

Posted on April 21, 2015 | in বিনোদন | by

kate_winslet1বিনােদন ডেস্ক: বিকিনি পরবেন না হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। মিডিয়ার সামনে সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। কারণ, এরই মধ্যে অনেক ছবিতে বিকিনি পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ‘টাইটানিক’ ছবিতে নগ্নও হয়েছিলেন কেট। তবে নিজেকে বিকিনির জন্য এ সময়টায় সঠিক মনে করছেন না তিনি। শারীরিক দিক থেকে বিকিনির জন্য উপযুক্ত নন বলেই কেট জানিয়েছেন। এদিকে দীর্ঘ সময় বিরতির পর সম্প্রতি আবারও অভিনয়ে ফিরেছেন এ অভিনেত্রী। সন্তান জন্ম দেয়ার জন্যই ছিল তার এই বিরতি। প্রায় ১৬ মাস হয়ে গেছে তার পুত্র সন্তানের। এতদিন সন্তানের যতœ-আত্তির জন্যই কাজকর্ম থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে রেখেছিলেন তিনি।
তবে সন্তান জন্মদানের পর নিজের শারীরিক সৌন্দর্যকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেননি কেট। তার অভিনীত নতুন একটি ছবিতে পরিচালক বিকিনির জন্য প্রস্তাব করেন কেটকে। কিন্তু সরাসরি না করে দেন তিনি। তবে বিষয়টি যে লুকাতে চেয়েছেন তিনি তাও কিন্তু নয়। সাহসিকতার সঙ্গে নিজের দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন এ তারকা। এ বিষয়ে কেট উইন্সলেট বলেন, বিকিনির জন্য জিরো সাইজ হতে হয়। আমি এখন জিরো সাইজে নেই। সুতরাং বিকিনি পরার প্রশ্নই আসে না। আমি চাই না পর্দায় আমাকে যাচ্ছেতাই লাগুক। তাই বিকিনি আপাতত পরবো না। এটা আমার পাকাপাকি সিদ্ধান্ত। যখন আবার নিজেকে উপযুক্ত মনে হবে তখন সিদ্ধান্ত বদল করবো।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud