May 5, 2026
শান্তনু/ পিংকী : নির্বাচনী প্রচারণার মত ইশতেহার পাঠকালে তাকে (মির্জা আব্বাসকে) পাওয়া গেল না। আদর্শ ঢাকা হলো সেই শহর যেখানে নাগরিক সেবা হবে বিশ্বমানের, সামাজিক, পারিবারিক ও নাগরিক মূল্যবোধের চর্চা হবে সুদৃঢ় ও নিজস্ব ঐতিহ্যে। আর এগুলো সংরক্ষণের মাধ্যমেই আদর্শ ঢাকা গড়ে তোলা হবে। এমনই বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের অনুপস্থিতিতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১১টায় বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ মেয়র পদ প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
বিভিন্ন মামলায় পলাতক থাকায় অনুষ্ঠানে আসেননি মির্জা আব্বাস। তাই ইশতেহারে পুনরায় মির্জা আব্বাসকে ভোট দিয়ে মেয়র নির্বাচন করার জন্যে ভোটারদের প্রতি আহবান জানান আফরোজা। ইশতেহার পাঠকালে মির্জা আব্বাসের হয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন আমি ঢাকার সন্তান। আমি আপনাদের দোয়ায় মেয়র ছিলাম, মন্ত্রী ছিলাম। নাগরিক কল্যাণে আমিও শরীক ছিলাম। কিন্তু আমিসহ আমার আত্মীয় স্বজনকে সহ্য করতে হয়ছে নানা অত্যাচার।’
মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহারে ১০ দফা দাবি ঘোষণা করেন আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের ইশতেহারে ১০ দফায় প্রায় ৯৮টি প্রতিশ্রুতি থাকছে। তার ইশতেহার প্রথমেই রাখা হবে নাগরিক সেবা। এরপর ক্রমান্বয়ে নাগরিক সেবা , নাগরিক বিনোদন, যানজোট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষাখাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি সেবা, সমাজ সেবা, জন নিরাপত্তা, নগর পরিবেশ ও প্রশাসন পরিকল্পনার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।