পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অবৈধ অস্ত্র, নির্বাচনের গোপন হাতিয়ার

Posted on April 20, 2015 | in জাতীয় | by

আনিতা বিথী : রাজধানীসহ সারাদেশে বেড়ে গেছে অবৈধ অস্ত্রের ব্যবহার। প্রায় প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অবৈধ্য অস্ত্রসহ আটক হচ্ছে সন্ত্রাসীরা। বিভিন্ন সূত্রে অভিযোগ উঠে, অনেক জায়গার কারখানায় গোপনে লেদমেশিনে তৈরি করা হয় অস্ত্র। প্রশ্নউঠে এতো অবৈধ অস্ত্র কি কারণে তৈরি হচ্ছে? কিসের কারণেই বা ব্যবহার এ অস্ত্র। বলাবাহুল্য যে, সারাদেশে ২১ শতাংশ খুনের ঘটনায় ব্যবহার করা হচ্ছে এই সব অবৈধ অস্ত্র।article-2467413-18D7CA1600000578-515_634x326
ডাকাতি, ছিনতাই বা দস্যুতার ঘটনার প্রায় ৮০ শতাংশের ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে অবৈধ অস্ত্র। মহানগর পুলিশ কর্মকর্তারা বলছেন, বর্তমানে সন্ত্রাসী কার্যকলাপ আগের চেয়ে কমে গেছে।
কিন্তু সাধারণ মানুষ বলছে, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণেই প্রকাশ্যে যেমন হচ্ছে অস্ত্রের ব্যবহার তেমনি ঘটছে খুন, ছিনতাই ইত্যাদির মতো ঘটনা। অবৈধ অস্ত্র হাতে থাকলে তার অবাধ ব্যবহার হয় যা মানুষ জানে।
সোমবার সকালে রাজধানীর কদমতলী থেকে অস্ত্র, হিরোইন ও বিদেশি মুদ্রাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কদমতলী থানাধীন আলমবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল- ১টি বিদেশি পিস্তল। শনিবার রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ মো. হারুন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব এসময় তার কাছ থেকে চায়নার তৈরি ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অনুসন্ধানে দেখা গেছে, এসব অস্ত্রধারীর বেশির ভাগ হচ্ছে রাজনৈতিক লালিত সন্ত্রাসী। তাদের নামে মুখ খুলতেও ভয় পায় মানুষ। এ দিকে দেশের কোথাও কোথাও বৈধ অস্ত্র অবৈধকাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত কযয়েক দিন ধরেই রাজধানীসহ সারা দেশে আগ্নেয়াস্ত্রের ব্যাপক ব্যবহারের ঘটনা ঘটে। গত শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি কাজী জাফরউল্লাহর পথসভায় গুলিতে ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলামসহ (৫২) ৭ জন গুরুতর আহত হয়েছেন।
থানার ভারপ্রপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, পথসভায় ভাষণ শুরুর কয়েক মিনিট পরই মঞ্চের একপ্রান্ত থেকে অতর্কিত গুলির শব্দ শোনা যায়। মঞ্চের এক প্রান্তে অবস্থান করা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দীপক মজুমদারের ব্যবহৃত শর্টগান থেকে গুলি বর্ষণ করা হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই ঘটনা ঘটেছে।
অনুসন্ধানে দেখা গেছে, অধিকাংশ ঘটনার সঙ্গেই জড়িত রয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বিকার। কোনো কোনো স্থানে দেখা গেছে প্রকাশ্যে ক্ষমতাসীনেরা অস্ত্রের মহড়া দিয়েও পার পেয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ব্যাপারে কথা বলতেও অপারগ।
এর ফলে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এই অস্ত্র আইনশৃঙ্খলার জন্য ভয়ানক কারণ হয়ে উঠতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা বলেছেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক অভিযান চালাবেন তারা।
সৌজন্য…আমাদের সময়.কম

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud