পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সালাহ উদ্দিনকে খুঁজতে অভিযান অব্যাহত রাখার নির্দেশ

Posted on April 20, 2015 | in রাজনীতি | by

10206358এফ এ পারভেজ মোশারফ: বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে পুলিশি অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। আগামী ছয় মাস প্রতি মাসের ১ তারিখে স্বরাষ্ট্রসচিবের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
সালাহ উদ্দিন আহমেদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা রুলের শুনানিতে তাঁকে খুঁজে বের করার জন্য নির্দেশনা চেয়েছি। আদালত খুঁজে বের করা পর্যন্ত পুলিশকে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। এবং প্রতি মাসে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
আদালতে সালাহ উদ্দিন আহমেদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবউদ্দিন খোকন ও খন্দকার মাহবুব হোসেন ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud