পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নববর্ষের ঘটনাকে পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

Posted on April 19, 2015 | in জাতীয় | by

13_Asaduzzaman_DNP+Commissioner_070115_0001নিউজ ডেস্ক: নববর্ষের ঘটনাকে পুঁজি করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার বিকেলে ডিএমপি’র সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, অনেক পত্রিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং থার্টিফার্স্ট নাইটের ঘটনার ছবি পহেলা বৈশাখের বলেও প্রচার করেছে। ওই দিনের সিসিটিভির ক্যামেরায় ধরা ভিডিও ফুটেজে মিডিয়ায় প্রচার করা প্রতিবেদনের সঙ্গে মিলে না।

নববর্ষে টিএসসি এলাকায় নারী নির্যাতনের ঘটনাটি মিডিয়াতে যেভাবে প্রচার করা হচ্ছে, তা ঠিক কি-না দাবি করে তিনি বলেন, ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, আমাদের কাছে যে ভিডিও ফুটেজ রয়েছে, তাতে দেখা যায়, অনেক লোকের ভিড়ে কয়েকজন নারী আটকা পড়েন। এমনকি একজন পড়েও যান। এখন বিবেচ্য বিষয় হচ্ছে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই নারীদের উত্ত্যক্ত করেছে কি-না। সেটিই যাচাই-বাছাই করা হচ্ছে। আর এ কারণে মামলাও করা হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলে হাজার হাজার মানুষের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলেও কেউ কোনো ছবি তোলেননি। কেউ আমাদের কাছে কোনো ছবি দিতে পারেননি। যে কয়জন ওই নারীকে উদ্ধার করেছেন তারা ওই নারীর ঠিকানা বলতে পারেন না। এমনকি তারা কোনো ছবিও ধারণ করেননি। এছাড়াও কারা এ কাজ করেছে, সে ব্যাপারেও তারা কিছু বলতে পারেননি বলেও জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud